সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫১ টাকায় স্মার্টফোনের স্বপ্ন দেখিয়েছিল ভারতীয় সংস্থা রিংগিং বেলস৷ অবশেষে সেই স্মার্টফোন গ্রাহকদের হাতে পৌঁছতে চলেছে৷ বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ৩২ ইঞ্চির এলইডি টিভিও লঞ্চ করল নয়ডার এই সংস্থা৷ সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষ থেকে জানানো হয় বিশ্বের সবচেয়ে সস্তা স্মার্টফোনের পাশাপাশি, সস্তা এলইডি টিভিও মধ্যবিত্তর হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে৷
‘জো কহেতে হ্যায়, উও করতে হ্যায়’ স্লোগানের মধ্যে দিয়ে সংস্থা জানিয়ে দিচ্ছে সবচেয়ে সস্তা স্মার্টফোন এবং এলইডি টিভি নিয়ে যতই সন্দেহ থাকুক, সাধারণ মানুষের হাতে এই গ্যাজেট পৌঁছে যাবে খুব শীঘ্রই৷
ফ্রিডমের ৩২ ইঞ্চি এলইডি টিভির দাম ধার্য করা হয়েছে ১০,০০০ টাকারও কম৷ ৯,৯৯০ টাকা দামের এই টিভির ডেলিভারি শুরু হবে আগস্ট মাসের গোড়া থেকে৷
পাশাপাশি, জানা গিয়েছে ২৫১ টাকার পরিবর্তে স্মার্টফোনের দাম ৬৯৯ টাকা থেকে শুরু হচ্ছে৷
সংবাদিক বৈঠকে, সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এত সস্তায় গ্যাজেট মানুষের কাছে পৌঁছে দিতে ক্ষতির মুখ দেখেছে সংস্থা৷ তাই সরকারের কাছে ভরতুকি কম করার আবেদনও করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা
-
থেমেও থামছে না বিতর্ক! অভিষেককে ফের ‘আক্রমণ’ সিএবি কোষাধ্যক্ষের
-
মহারাষ্ট্রে বিকোচ্ছে ‘মেড ইন পাকিস্তান’ বেডশিট! খতিয়ে দেখছে পুলিশ
-
তৃণমূল নেতার পুকুরে অস্ত্রভাণ্ডার! বেপাত্তা শাহজাহান ঘনিষ্ঠ ‘দাস ব্রাদার্স’