Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ-নাক-মুখ কোনওটাই ঠিকঠাক জায়গায় নেই নেই৷ ধর্ষণের চিহ্ন মুছতে থেঁতলে ফেলা হয়েছিল মাথা৷ শরীরের বিভিন্ন অঙ্গও ধারাল অস্ত্র দিয়ে কাটা৷ সারা শরীরে কামড় ও আঁচড়ের দাগ৷ এভাবেই আবিষ্কৃত হয়েছিল রোহতকে গণধর্ষিতা যুবতীর মরদেহ৷ তবে তার ময়নাতদন্তের ফলাফল হতবাক করে দিয়েছে দেশবাসীকে৷ জানা যাচ্ছে, মৃতার শরীরে কোনও খাদ্যনালী খুঁজে পাননি  চিকিৎসকরা৷ সেটিও সম্ভবত … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/rohtak-gangrape-post-mortem-report-said-victims-food-pipe-missing/pid/61934/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ১১:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০১৭, ১১:৩৮

options
link
খাদ্যনালীই নেই নির্যাতিতার শরীরে, ময়নাতদন্তের ফলে শিউরে উঠল দেশবাসী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখ-নাক-মুখ কোনওটাই ঠিকঠাক জায়গায় নেই নেই৷ ধর্ষণের চিহ্ন মুছতে থেঁতলে ফেলা হয়েছিল মাথা৷ শরীরের বিভিন্ন অঙ্গও ধারাল অস্ত্র দিয়ে কাটা৷ সারা শরীরে কামড় ও আঁচড়ের দাগ৷ এভাবেই আবিষ্কৃত হয়েছিল রোহতকে গণধর্ষিতা যুবতীর মরদেহ৷ তবে তার ময়নাতদন্তের ফলাফল হতবাক করে দিয়েছে দেশবাসীকে৷ জানা যাচ্ছে, মৃতার শরীরে কোনও খাদ্যনালী খুঁজে পাননি  চিকিৎসকরা৷ সেটিও সম্ভবত ধর্ষকই কেটেছে বলে অনুমান করা হচ্ছে৷

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক মারধর কিশোরকে ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্ভয়া কাণ্ডে দোষীদের যখন মৃত্যুদণ্ডের সাজা দিল সুপ্রিম কোর্ট, তখনই আর এক নির্ভয়ার দেখা মিলল রোহতকে৷ শুধু দিন আর স্থানের পরিবর্তন হয়েছে এই যা৷ আর কোথাও কোনও ফারাক নেই৷ আবারও এক গণধর্ষণের ঘটনায় শিহরিত গোটা দেশ৷ প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কিছুদিন আগেই এই যুবতী একজনের থেকে বিয়ের প্রস্তাব পান৷ কিন্তু তিনি তা ফিরিয়ে দেন৷ এর সপ্তাহখানেক পর আবার ওই যুবক তার বন্ধুবান্ধবদের নিয়ে যুবতীর সঙ্গে দেখা করতে আসে৷ তখন তাদের মধ্যে জোর বচসা বাধে৷ তর্কাতর্কির সময় যুবতী ওই যুবকটিকে থাপ্পড় মারেন বলেও জানা যাচ্ছে৷ বদলা নিতেই তাঁকে গণধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়৷ যুবতীর পরিবারের তরফে জানা যাচ্ছে, এরপরই গত ৯ মে তাঁকে একটি প্রাইভেট কোম্পানির গেটের মুখ থেকে অপহরণ করা হয়৷ তারপর কোনও নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ অনুমান, অন্তত সাতজন পাশবিক অত্যাচার চালিয়েছে যুবতীর উপর৷ কিন্তু এখানেই শেষ নয়, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তীব্র নির্যাতন চালানো হয় তাঁর উপর৷ ধর্ষিতার বুকে আঁচড় ও কামড়ের অজস্র চিহ্ন মিলেছে৷ সম্ভবত ধর্ষণের চিহ্ন মুছে দিতে তাঁর মাথা থেতলে দেওয়া হয়৷ মাথায় ভারী কোনও বস্তুর আঘাতেই যুবতীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা৷ সম্ভবত গাড়ির চাকা দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে তাঁর মাথা৷ তবে তাঁরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন, যখন দেখেছেন যুবতীর শরীরে খাদ্যনালীটিই নেই৷ এমনিতে শরীরের বিভিন্ন অঙ্গ ধারাল অস্ত্র দিয়ে কাটা হয়েছিল৷ কিন্তু অত্যাচারের মাত্রা এরকম চরম পর্যায়ে যেতে পারে কল্পনাও করতে পারেননি৷ ময়নাতদন্তের ফলপ্রকাশের পর তাই হতবাক গোটা দেশ৷ ঠিক যেভাবে নির্ভয়ার উপর অত্যাচার চালানো হয়েছিল, এখানে যেন তারই পুনরাবৃত্তি দেখা গেল৷

ভারতে বড়সড় হামলার আগেই গ্রেপ্তার হিজবুল জঙ্গি, মিলল পাক পাসপোর্ট  ]

তদন্তের স্বার্থে এখনই এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বলতে নারাজ পুলিশ৷ ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে৷ এদিকে এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের হয়েছে৷ মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম নিজে ঘটনাস্থলে যাবেন বলেও জানিয়েছেন৷ কমিশনের অপর সদস্য রেখা শর্মা ইতিমধ্যেই ধর্ষিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন৷ পরে তিনি জানান, “পুরুষরা কেন যে কোনও মহিলার থেকে প্রত্যাখান মেনে নিতে পারে না তার উত্তর আমার জানা নেই৷ কী অত্যাচার করে এই যুবতীকে মারা হয়েছে তা ভেবে আমি শিউরে উঠছি৷ নির্ভয়ার মতো এক্ষেত্রেও দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই চাইব৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.