Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Chhattisgarh

রোপওয়ে ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে, মৃত্যু এক যুবতীর, আহত আরও ৭

ছত্তিশগড়ের মহাসমুন্দ জেলায় খল্লারি মাতা মন্দির থেকে ফেরার সময় ছিঁড়ে পড়ল রোপওয়ে। এই দুর্ঘটনার জেরে রবিবার সকালে মৃত্যু হয়েছে এক যুবতীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ২১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ২১:০১

options
link
রোপওয়ে ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা ছত্তিশগড়ে, মৃত্যু এক যুবতীর, আহত আরও ৭ zoom
রোপওয়ে। ফাইল ছবি

তীর্থযাত্রায় ফের মর্মান্তিক দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) মহাসমুন্দ জেলায় খল্লারি মাতা মন্দির থেকে ফেরার সময় ছিঁড়ে পড়ল রোপওয়ে। এই দুর্ঘটনার জেরে রবিবার সকালে মৃত্যু হয়েছে এক যুবতীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৭ জন। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মন্দির দর্শনের পর রোপওয়েতে করে ফিরছিল পুন্যার্থীদের দল। সেই সময় কেবল ছিঁড়ে একটি ট্রলি সোজা আছড়ে পড়ে মাটিতে। ট্রলিতে ছিলেন মোট ৮ জন যাত্রী। এই সময়ই হঠাৎ ঘটে দুর্ঘটনা। অত উপর থেকে নিচে পড়ার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়ুসি সতকর নামে ২৮ বছরের এক যুবতীর। পাশাপাশি গুরুতর আহত হন আরও ৭ জন। স্থানীয়রাই দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

রবিবার সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মন্দির দর্শনের পর রোপওয়েতে করে ফিরছিল পুন্যার্থীদের দল। সেই সময় কেবল ছিঁড়ে একটি ট্রলি সোজা আছড়ে পড়ে মাটিতে।

এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, মন্দির দর্শন করে ফেরার সময় অতর্কিতেই ঘটে যায় দুর্ঘটনা। রোপওয়েতে থাকা যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই কেবল ছিঁড়ে মাটিতে আছড়ে পড়েন তাঁরা। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ।

পুলিশের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান কেবল ছিঁড়ে যাওয়ার জেরেই এই ঘটনা। তবে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশদ তদন্তের পরই দুর্ঘটনার কারণ প্রকাশ করা হবে। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে যদি কোনও গাফিলতি থাকে তবে অভিযুক্তদের রেহাত করা হবে না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.