সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের স্কুলের পোশাক পরেই দাঁড়িয়েছিল তিন স্কুল ছাত্রী। তাদের অজান্তেই সে ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। সেই সঙ্গে মাথাচাড়া দেয় বিতর্কও। এ আবার কী ধরনের ইউনিফর্ম, এই প্রশ্নে কেরলের এক স্কুল কর্তৃপক্ষকে বিঁধতে থাকেন নেটিজেনরা।
[ মহম্মদ কখনও গোমাংস খাননি, দাবি আরএসএস নেতার ]
তিন ছাত্রীই কেরলের সেন্ট আলফানসো পাবলিক স্কুলের পড়ুয়া। তাদের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ফটোগ্রাফার। সেই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, এই ইউনিফর্ম রীতিমতো অশ্লীল। ছাত্রীরা তা পরার ফলে যথেষ্ট দৃষ্টিকটূ লাগছে। এরপরই ছবি ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে নেটদুনিয়ায়। সেই সঙ্গে তৈরি হতে থাকে জনমতও। বহু মানুষই বলতে থাকেন, যে ধরনের ইউনিফর্ম চালু করেছে ওই স্কুল কর্তৃপক্ষ তা মোটেও ভাল নয়। ছাত্রীদের তা পরে মোটেও ভাল দেখাচ্ছে না। যথেষ্ট অশ্লীলই মনে করেছেন সংখ্যাগরিষ্ঠ মানুষ। তবে সেই সঙ্গে শুরু হয় ট্রোলিংও। স্কুল ইউনিফর্ম নিয়ে রীতিমতো শুরু হয় ঠাট্টা রসিকতা। কিন্তু এ সব ছাপিয়ে এক ব্যক্তি কর্তৃপক্ষর বিরুদ্ধে রীতিমতো অভিযোগ দায়ের করেন। শিশু অধিকার রক্ষা কমিশনের কাছে তিনি জানান, এর প্রতিকারে যেন ব্যবস্থা নেওয়া হয়। যদিও সোশ্যাল মিডিয়াতেই অনেকে জানিয়েছিলেন, এই ইউনিফর্মের মধ্যে অশ্লীল কোনও কিছু নেই।
[ ছাই ফেলতেও ভরসা বিকৃত যৌনতাতেই, বিতর্কে আমাজন ]
গোড়ার দিকে এসব সমালোচনায় কর্ণপাত করেনি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রিন্সিপাল জানিয়েছিলেন, যে ছবিটি ছড়িয়ে পড়েছে তার সঙ্গে আসল ইউনিফর্মের অনেক ফারাক আছে। ছবিটি ফটোশপ করে ছড়ানো হচ্ছে বলেও দাবি তাঁর। তিনি জানান, ইউনিফর্ম নিয়ে অযথাই হইচই হচ্ছে। কেননা কোনও অভিভাবকই এ নিয়ে অভিযোগ জানাননি। তা সত্ত্বেও অবশ্য সোশ্যাল মিডিয়ার হইচই থামেনি। শেষমেশ ওই পোশাক পরিবর্তন করারই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশপাশি স্কুলের সুনাম ক্ষুণ্ণ হওয়ায় পাল্টা অভিযোগও দায়ের করেছে কর্তৃপক্ষ।
সর্বশেষ খবর
-
মাত্র ১৭-তেই নিখোঁজ, এক যুগ পর সোনার পদক নিয়ে ঘরে ফিরল কোচবিহারের মূক ও বধির মেয়ে
-
চললে শীত, বন্ধ হলেই গুমোট! বর্ষাকালে কীভাবে চালালে আরামদায়ক হবে এসি? বাঁচবে বিলও
-
এনকাউন্টার: আদালতের পরিবর্তে বন্দুকের নলে কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়?
-
দয়াদাক্ষিণ্য নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, স্পষ্ট জানাল আদালত
-
এ যেন স্পেশাল ২৬! পুলিশি অভিযানের নামে টালিগঞ্জে দু’কোটি টাকা লুট দুষ্কৃতী দলের