সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইকে খানিকটা হলেও কোল্যাটারাল ড্যামেজ হয়েছে সাধারণ মানুষের পকেটের উপর৷ তবে সবচেয়ে সমস্যায় পড়েছেন কালো টাকা আমানতকারীরা৷ সরকারি চোখকে ফাঁকি দিতে ইতিমধ্যেই বাতিল ৫০০, ১০০০ টাকার নোটে আগুন লাগিয়ে দিচ্ছেন কেউ৷ কেউ আবার থরে থরে সাজানো বাতিল নোট জলে ভাসিয়ে দিচ্ছেন৷ কিন্তু কেউ আবার এই পরিস্থিতিতেও লোভ সংবরণ করতে পারেননি৷ তাই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা কালো টাকা সাদা করার প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷
এমনই এক কালো টাকা আমানতকারীকে সোমবার গুজরাতের রাজকোট থেকে গ্রেফতার করল পুলিশ৷ গাড়ির ব্যবসায়ী সতীশ কালোলা ১ কোটি ১৫ লক্ষ কালো টাকা অপর দুই ব্যক্তির কাছে পাচার করতে গিয়ে সোমবার পুলিশের হাতে ধরা পড়ে৷ পুলিশ সূত্রে খবর, তার গাড়ি থেকে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে এবং ওই ব্যবসায়ীকে গ্রেফতারও করা হয়েছে৷ কোথা থেকে ওই টাকা এল, জানতে সতীশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে৷ জেরায় সতীশ জানিয়েছে, সে এই কালো টাকা গৌতম পাণ্ডিয়া এবং রজনী পাণ্ডিয়ার কাছে দিতে যাচ্ছিল৷ ওই দুই ব্যক্তি কালো টাকার ৩০% কেটে দাম কেটে নতুন নোট ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলেও জানিয়েছে অভিযুক্ত৷
সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক কেকে জালা জানিয়েছেন, গোটা ঘটনাটি সম্পর্কে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে৷ তারা বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানিয়েছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
পানিহাটি শ্মশানঘাটে সেদিন কী ঘটেছিল? শুভেন্দুর নির্দেশের পরই নয়া এফআইআর অভয়ার বাবার
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির