সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো চাল ভাতে বাড়ে৷ আর পুরনো নোট বাড়ে দামে৷ তবে নোট বাতিলের পর পুরনো নোট ঘরে রাখা অনেকেই বন্ধ করে দিয়েছেন৷ কেউ কেউ অবশ্য রেখেছেন এবং রাখেন, যাঁদের পুরনো নোট বা কয়েন জমানোর শখ রয়েছে৷ এই শখের মূল্যও ভাল পাওয়া যায়৷ কদর যাঁরা দিতে জানেন, পুরনো নোটের বেশ ভালই মূল্য দেন তাঁরা৷
নিজের পরিচয়ের প্রমাণ দিতে আদালতে তামিল সুপারস্টার ধনুশ
বিকিকিনির এই বাজারে পুরনো এক টাকার নোটের বেশ ভালই কদর রয়েছে৷ বিশেষ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেদিন থেকে এই নোটের বদলে এক টাকার কয়েনের প্রচলন শুরু করেছে৷ কিন্তু এক টাকার এই নোটের দাম এক লক্ষ টাকা হতে পারে কি? জনৈক মন্টেক সিং আলুওয়ালিয়ার মতে তা পারে৷ কারণ এই দাম হেঁকেই নিজের পুরনো ১ টাকার নোট বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছেন তিনি৷ 
দেশবাসীর জন্য 5G প্রযুক্তি আনতে চলেছে জিও
ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প
এই মূল্য কেউ শখের জন্য চুকিয়েছেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি৷ তবে নিলামে এখনও সাইটেই রাখা রয়েছে এই মহার্ঘ্য টাকাটি৷ আপনি দর হাঁকবেন? তাহলে এক টাকার বিনিময়ে আপনার পকেটেও আসতে পারে এক লক্ষ টাকা৷
সর্বশেষ খবর
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা
-
গেট খুললেই জুতোর বাড়ি! প্রতারণার অভিযোগে দুর্গাপুরে তৃণমূলের নেতার বাড়ির সামনে ধরনা