সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই দেশে জারি হয়েছে কালো টাকা উদ্ধারের কাজ। দেশের বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করছে আয়কর দফতর। উদ্ধার হচ্ছে নতুন নোট এবং বাতিল নোটে নগদ টাকা। বাজেয়াপ্ত টাকা এবং অন্যান্য বহুমূল্য জিনিস এতদিন পর্যন্ত ছিল ইডির হেফাজতেই। দেশের সংযুক্ত তহবিলে থাকা এই অর্থই এবার ব্যবহার করা হবে মানুষের স্বার্থে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া নতুন নোটের টাকা পুনরায় মানুষের ব্যবহারে নিয়ে আসা হবে।
সোমবার ইডি ডিরেক্টর কর্নল সিং জানিয়েছেন, এর আগে বাজেয়াপ্ত টাকা এবং গয়না স্ট্রং রুমে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, নতুন নোটের প্রায় ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। বর্তমানে কেন্দ্রের তরফ থেকে আয়কর দফতরের বাজেয়াপ্ত টাকা ব্যাঙ্কে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ মেনেই বিভিন্ন এজেন্সি মারফত নতুন নোট পৌঁছে যাবে ব্যাঙ্কগুলিতে। আর মানুষের ব্যবহারে লাগবে এই টাকা। বাজেয়াপ্ত নোট বাজারে পুনরায় ব্যবহার করা গেলে, নোটের সমস্যার কিছুটা সুরাহা হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
সর্বশেষ খবর
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?
-
সই-কাণ্ডে ফিরহাদের বাড়িতে সিআইডি, মিটিংয়ে কী ঘটেছিল? জিজ্ঞাসাবাদ মেয়রকে