সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বছরের শেষ দিন প্রধানমন্ত্রী কী ঘোষণা করবেন, সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ৷
(নবি দিবস পালন রুখতে পারবে না প্রশাসন, চ্যালেঞ্জ ধর্ম প্রচারকের)
এর মধ্যেই হোয়াটসঅ্যাপে নতুন ১০০০ টাকার নোটের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ হালকা সবুজ রঙের নয়া নোটের ছবি এখন আম আদমির স্মার্টফোন থেকে দেদার শেয়ার হচ্ছে৷ আগামী ৩০ ডিসেম্বর নোট বাতিলের মেয়াদ শেষ হচ্ছে৷ অনেকেই তাই বলছেন, ৩১ ডিসেম্বর মোদি নতুন ১০০০ টাকার নোট বাজারে আনতে পারেন৷ হোয়াটসঅ্যাপে যে নতুন নোটের ছবি দেখা যাচ্ছে, সেটাই হয়তো বাজারে আসতে চলেছে৷ অনেকে আবার এই দাবি করেছেন, ২০০০ টাকার নোট বাতিল হয়ে যেতে পারে ওই দিনই৷ সেই দাবির স্বপক্ষে যুক্তিও ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকে বলছেন, পরিস্থিতি সামাল দিতে ২০০০-এর মতো বড় নোট বাজারে আনা হয়েছিল৷ এখন যখন পরিস্থিতি খানিকটা শুধরেছে, তখন বাজার থেকে ২০০০-এর নোট তুলে না নেওয়ার কিছু নেই৷
(তৈরি থাকুন, ২০১৭-তেই দেশ জুড়ে চালু হচ্ছে 5G ইন্টারনেট)
যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রক বা কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে এই খবরের কোনও সত্যতা স্বীকার করা হয়নি৷ ৩০ ডিসেম্বর নতুন নোট বাজারে আসবে, এমন কোনও ইঙ্গিতও মেলেনি কেন্দ্রের তরফে৷ বরং একটি সূত্রের দাবি, নোট বাতিল প্রসঙ্গে অর্থমন্ত্রক থেকে ৬০ পাতার নথি কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জমা দেওয়া হয়েছে৷ ওই নথিতে নোট বাতিল নিয়ে প্রতিটি খুঁটিনাটি তথ্য রয়েছে৷ সূত্রের খবর, প্রতিটি মন্ত্রীকে অন্তত ১০টি করে জায়গায় নোট বাতিলের সমর্থনে সভা করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পক্ষে ব্যাপক প্রচার শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে একটি সূত্র থেকে৷

(২০১৭-য় পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia)

(ইজরায়েলের মহিলা সেনার শরীরী নেশায় বুঁদ দুনিয়া)
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার