সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক হাওয়ালা কারবারির বাড়িতে হানা দিয়ে ৫ কোটি ৭০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার করলেন আয়কর বিভাগের অফিসাররা৷ শনিবার কর্নাটকের ‘তৈল শহর’ বলে পরিচিত চিত্রদুর্গার ৪০ কিলোমিটার দূরে চাল্লাকেরে টাউনে ওই হাওয়ালা কারবারির বাড়িতে হানা দিয়ে আয়কর বিভাগের কর্তাদের চোখ কপালে ওঠে৷ অভিযুক্তের বাড়িতে যে শুধু কোটি কোটি টাকার নতুন নোট মিলেছে তাই নয়, মিলেছে প্রায় ৩২ কিলোগ্রাম সোনার বিস্কুট ও গহনাও৷ যার বাজারদর এক কোটি টাকার কম নয়৷
আয়কর বিভাগের কর্তারা ওই বিপুল পরিমাণ অর্থ, গহনা বাজেয়াপ্ত করেছেন৷ কিন্তু অভিযুক্তের পরিচয় প্রকাশ্যে আনেননি তাঁরা৷ সূত্রের খবর, শৌচাগারের টাইলসের পিছনে, লুকানো স্টেইনলেস স্টিলের সিন্দুকে, এমনকি, বেসিনের নিচেও থরে থরে টাকা লুকিয়ে রেখেছিলেন অভিযুক্ত৷ সূত্র মারফত সেই খবর পায় আয়কর বিভাগ৷ গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকেই দেশজুড়ে কালো টাকা উদ্ধারে ম্যারাথন অভিযান শুরু করেছেন বিভাগের কর্তারা৷ কিন্তু তাঁদের মাথাব্যথা বাড়াচ্ছে দুষ্কৃতীদের রণকৌশল বদলের বিষয়টি৷ পুরনো নয়, বরং কোটি কোটি টাকার নতুন নোট যেন জাদুবলে পৌঁছে যাচ্ছে হাওয়ালা কারবারিদের হাতে৷ এদিন ওই অভিযুক্তের বাড়ি থেকে যে ৫ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেগুলি সবই নতুন ২০০০ টাকার নোটে৷ মিলেছে ২৮ কিলোগ্রাম সোনার বিস্কুট, ৪ কিলোগ্রাম গহনা৷ উদ্ধার হয়েছে ২০ ও ১০০ টাকার নোটে প্রায় ৯০ লক্ষ টাকাও৷ গতকাল থেকে আয়কর বিভাগের পানাজি শাখার কর্তারা চিত্রদুর্গা জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছেন৷
দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও:
#WATCH IT dept seizes 5.7cr in Rs 2000 notes,90 lakh in old notes,32kg bullion frm secret bathroom chamber in Chitradurga & Hubballi #K‘taka pic.twitter.com/8N0Wjsc8Ih
— ANI (@ANI_news) December 10, 2016
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের