সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কালো টাকার হদিশ মিলল দেশে৷ কেরলের কোঝিকোড়ে এক বাসযাত্রীর কাছে থেকে উদ্ধার হল ৬১.৯৮ লক্ষ টাকা৷ এই টাকার বেশিরভাগই ছিল ১০০০ টাকার নোট৷
জানা গিয়েছে, এর্নাকুলামের রশিদ বাসে করে সেই টাকা নিয়ে কোঝিকোড়ে এসেছিল৷ টাকা ভর্তি ব্যাগ নিয়েই সে বাসে সফর করছিল বলে সূত্রের খবর৷ ভোর সাড়ে চারটে নাগাদ ৪৫ বছরের রশিদ বাসস্ট্যান্ডে এসে পৌঁছলে তাকে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রশিদের কাছে থেকে ৬১ টি ১০০০ টাকার বান্ডিল উদ্ধার হয়েছে৷ পাশাপাশি, ব্যক্তির কাছে ৫০ টাকার নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে৷ উদ্ধার হওয়া টাকা ব্যাঙ্কে পাঠানো হয়েছে৷ এই নোটগুলি জাল কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর৷
সর্বশেষ খবর
-
যুগলের চুমুর মধ্যে দিয়েই জার্সি উন্মোচন! কেন এমন আয়োজন ইউরোপীয় দলের? দেখুন ভিডিও
-
শিক্ষক দিবসের আগেই দুঃসংবাদ, মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু শিক্ষকের
-
শামির শততম কীর্তিতে সম্মান, কী উপহার পেলেন? দলীপ ফাইনালের আগে দলকে পেপটক সৌরভেরও
-
কিষেনজির নকশাতেই জঙ্গল-যুদ্ধে মাও নেতা! আকাশের সন্ধানে পোস্টার পুলিশের
-
রান্না না করেই নাচের ক্লাসে যাচ্ছে! সন্তানদের সামনে মদ্যপ স্বামীর বেধড়ক মারে ‘খুন’ স্ত্রী