সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কালো টাকার কারবারিদের ধরপাকড় শুরু হয়েছে৷ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণে কালো টাকা জমা করে সাদা করার প্রক্রিয়াও অব্যাহত৷ এরই মধ্যে এমনই দুই সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের গোয়েন্দারা৷ মুম্বইয়ের একটি বেসরকারি ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্টে নোট বাতিল পরবর্তী সময়ে এখনও পর্যন্ত মোট ৭০ কোটি টাকা জমা পড়েছে৷ তাও আবার সবই বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট৷ তাজ্জবের বিষয়, দুটি অ্যাকাউন্টই দীর্ঘকাল অব্যবহৃত পড়েছিল৷
ইডি সূত্র জানা গিয়েছে, দুটি অ্যাকাউন্ট থেকেই টাকা একটি সন্দেহজনক শেল কোম্পানিতে ট্রান্সফার করা হয়৷ ফ্রিজ করার সময় মাত্র ১.৪ কোটি টাকা পাওয়া যায় অ্যাকাউন্ট দুটি থেকে৷ এই ঘটনায় মুম্বইয়ের এক স্বর্ণ ব্যবসায়ীর হাত রয়েছে বলে মনে করেছেন গোয়েন্দারা৷ সূ্ত্রের খবর, প্রায় ১০০ কোটিরও বেশি টাকা এই অ্যাকাউন্টগুলিতে জমা করা হয়েছিল৷ কিন্তু তার মধ্যে ৩০ কোটি টাকা আরটিজিএস-এর মাধ্যমে জমা করা হয়েছিল৷
গোয়েন্দাদের অনুমান, ওই স্বর্ণ ব্যবসায়ীই অ্যাকাউন্টগুলি চালাত৷ তদন্তে জানা গিয়েছে, নোট বাতিলের পর থেকেই পুরনো নোটের বিনিময়ে চড়া দামে সোনা বিক্রি করে সেই টাকা জমা করা হয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে৷ নোট বাতিলের পর থেকই এইভাবেই প্রচুর কালো টাকা সাদা হয়েছে সোনা কেনাবেচার মাধ্যমে৷ সূত্রের খবর, কখনও কখনও একদিনে ২ কোটিরও বেশি টাকা জমা পড়েছে অ্যাকাউন্টে৷
সর্বশেষ খবর
-
‘বিজেপির মন্ত্র আমি নয় আমরা’, সরকারি কাজের মূল্যায়নে দলের নজরদারি চান মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
অঙ্গনওয়াড়ির খাবারে আস্ত সাপ! সেই খাবারের প্যাকেট দেওয়া হল অন্তঃসত্ত্বাকে, তারপর…
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি