Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ১৪ জুন ২০২৬
Mohan Bhagwat

‘আমরা হিটলার না’, পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখার বার্তা আরএসএস প্রধানের

'শত্রুতা যতই থাক, আলোচনার রাস্তা সর্বদা খোলা রাখা উচিত', এমনই বার্তা দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS)-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১৯:১৫

options
link
‘আমরা হিটলার না’, পাকিস্তানের সঙ্গে আলোচনার রাস্তা খোলা রাখার বার্তা আরএসএস প্রধানের zoom
মোহন ভাগবত। ফাইল ছবি।

‘শত্রুতা যতই থাক, আলোচনার রাস্তা সর্বদা খোলা রাখা উচিত’, এমনই বার্তা দিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS)-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। সন্ত্রাসের থাবায় ক্ষতবিক্ষত ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার হোসাবলের বার্তাকে পূর্ণ সমর্থন করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। একইসঙ্গে জানালেন, ‘আমরা হিটলারের মতো নই।’

গত মে মাসে এক সাক্ষাৎকারে পাকিস্তান প্রসঙ্গে দত্তাত্রেয় হোসাবলে বলেছিলেন, ”যে কোনও দেশের নিরাপত্তা ও আত্মসম্মান রক্ষা করার অধিকার রয়েছে। বর্তমান সরকারের এই বিষয়টি খেয়াল রাখা উচিত। কিন্তু একইসঙ্গে কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ রাখা উচিত নয় আমাদের। ওদের (পাকিস্তান) সঙ্গে আলোচনার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে আমাদের।” পাশাপাশি আরএসএসের সাধারণ সম্পাদক বলেন, “দুই দেশের মধ্যে চলমান অচলাবস্থা ভাঙতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ। এই মুহূর্তে সেই পথই অনুসরণ করা উচিত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভাগবত বলেন, “পাকিস্তানে এমন বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন দেশভাগ হওয়া ঠিক হয়নি। ওখানকার বহু মানুষ আরএসএসের কাজের প্রশংসা করেন।”

হোসাবলের মন্তব্যকে সমর্থন জানিয়ে শনিবার ভাগবত বলেন, “পাকিস্তানে এমন বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন দেশভাগ হওয়া ঠিক হয়নি। ওখানকার বহু মানুষ আরএসএসের কাজের প্রশংসা করেন।” একইসঙ্গে বলেন, “যদি ভবিষ্যতে কখনও ভারত পাকিস্তানকে এমনভাবে হারায়, যেখান থেকে পুনরুদ্ধারের কোনও উপায় না থাকে তাহলে ওখানকার জনগণকে হয় ভারতে আশ্রয় নিতে হবে না হলে সেখানেই শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ দিতে হবে। উভয় পরিস্থিতির জন্যই আলোচনার রাস্তা খোলা রাখা দরকার।”

এরপর হিটলারের তুলনা টেনে ভাগবত বলেন, “আমরা হিটলারের মতো নই। সেটা আমাদের স্বভাব বা পথ নয়। তাই আমাদের কিছু দরজা খোলা রাখতেই হবে। অবিচার ও স্বৈরাচারকে পরাস্ত করা উচিত, কিন্তু যা ভালো তাও রক্ষা করা প্রয়োজন।” তবে আরএসএস প্রধান এটাও জানান, ‘বৈদেশিক বিষয়ক ক্ষেত্রে আমাদের কোনও স্বাধীন নীতি নেই। এবিষয়ে কেন্দ্রের যেকোনও সিদ্ধান্তের পক্ষেই আমাদের অবস্থান।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.