Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

স্বয়ংসেবকদের উপর হামলা, অভিযোগের তির সিপিএমের দিকে

পাল্টা আঘাত হানা হচ্ছে সিপিএম কর্মীদের উপরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০১৭, ০৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০১৭, ০৬:৪২

options
link
স্বয়ংসেবকদের উপর হামলা, অভিযোগের তির সিপিএমের দিকে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে আরএসএস-বিজেপির সংঘাত অব্যাহত। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের শিরশ্ছেদের জন্য ইনাম ঘোষণা করেছিল এক আরএসএস কর্মী। তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল বিস্তর। সেই রেশ কাটতে না কাটতেই আবার নতুন করে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেল। সংবাদ সংস্থা এএনআই সূত্র খবর, শনিবার কোঝিকোড় জেলায় চার স্বয়ংসেবকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগের তির সিপিএমের দিকে।

(চিকিৎসার সুবিধায় দক্ষিণের জন্য চালু হল নতুন ট্রেন)

সংবাদ সংস্থা আরও জানিয়েছে, এক বিজেপিকর্মীর উপরেও হামলা চালানো হয়েছে। বস্তুত, আক্রান্তরা প্রত্যেকেই তরুণ। গুরুতর জখম অবস্থায় আহতরা কোঝিকোড়ের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে, অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অবযান শুরু করেছে পুলিশ। দক্ষিণের এই রাজ্যে সিপিএম ক্ষমতায় আসার পরপরই বিজেপি ও আরএসএস কর্মীদের হামলার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। পাল্টা আঘাত হানা হচ্ছে সিপিএম কর্মীদের উপরও। সম্প্রতি, বেশ কিছু দলীয় কার্যালয়ের সামনে বোমাবাজিরও অভিযোগ এনেছে আরএসএস।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

(ফের রক্তাক্ত ভূস্বর্গ, গুলির লড়াইয়ে নিহত এক পুলিশ কনস্টেবল)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.