সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পোশাক বিধি বদলে ফেলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)৷ চিরাচরিত খাকি রঙের হাফপ্যান্ট ছেড়ে এবার থেকে বাদামি রঙের ফুলপ্যান্ট পরবেন স্বয়ংসেবকরা৷
বিজয় দশমীর দিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস৷ ১৯২৫ সালে ২৭ সেপ্টেম্বর তৎকালীন বিজয় দশমীর দিন প্রতিষ্ঠিত হয় আরএসএস৷ দিনটিকে স্মরণীয় করে রাখতে সংগঠনের কয়েক হাজার কর্মী নাগপুরে নয়া পোশাক পরে অনুষ্ঠানে যোগ দেবেন৷ অক্টোবরের ১১ তারিখ ওই অনুষ্ঠানে মোহন ভগবত-সহ অন্তত ২০ হাজার স্বয়ংসেবক উপস্থিত থাকবেন৷ চলতি বছরের মার্চ মাসে নয়া পোশাক বিধি সর্বসম্মতিতে গৃহীত হয় সঙ্ঘে৷ সময়ের সঙ্গে কর্মীদের বদলে যাওয়া রুচিকে সম্মান জানাতেই নয়া পোশাক বিধি গ্রহণ করেছে সঙ্ঘ, জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১