সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে দিনের পর দিন আম্মার ভক্তদের সমাগম বাড়ছিল৷ এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি তা নিয়েও চলছিল জল্পনা৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, আম্মার শারীরিক অবস্থা নাকি ভাল না৷ কিন্তু এই ধরনের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এআইএডিএমকে’র তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আপাতত বেশ ভাল আছেন নেত্রী জয়ললিতা৷ ঈশ্বর তাঁর সহায় রয়েছেন৷ সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই বাড়ি ফিরবেন৷”
প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন নেত্রী৷ জানা গিয়েছিল, স্বাসনালীর সমস্যা দেখা গিয়েছিল তাঁর৷ এরপর ২১ অক্টোবর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, অবস্থা স্থিতিশীল আম্মার৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে৷
এই মেডিক্যাল বুলেটিনের পরই এআইএডিএমকে’র তরফ থেকে এই বিবৃতি দেওয়া হল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার