সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশিনী ধর্ষণের ঘটনা। দিল্লি মুম্বইয়ের পর তালিকায় এবার তামিলনাড়ু।নির্যাতিতা তরুণী রাশিয়ান। ভারত ভ্রমণের উদ্দেশ্যেই তামিলনাড়ুতে এসেছেন তিনি। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে যে গেস্ট হাউসে তিনি রয়েছেন, সেখানেই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। অভিযোগ, কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়েই তাঁকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি তামিলনাড়ুর মন্দির শহর তিরুভান্নামালাইয়ের এক গেস্ট হাউসে। ঘটনাস্থল থেকে চেন্নাইয়ের দূরত্ব প্রায় দু’শো কিলোমিটার।
[‘হিন্দু পাকিস্তানের’ পর ‘হিন্দু তালিবান’, বিতর্ক উসকে ফের শিরোনামে শশী]
জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী এখনও অচেতন। তাঁকে ঠিক কী ধরনের ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করা হত তা জানার চেষ্টা চলছে। আটক চারজনকে জেরা করা হচ্ছে। নির্যাতিতার গোটা দেহে আঘাতের চিহ্ন মিলেছে। তার মধ্যে কামড়ের দাগ স্পষ্ট। সোমবার দীর্ঘ সময় ধরে দরজা ধাক্কা দিলেও তরুণীর কোনও সাড়াশব্দ পাননি গেস্ট হাউসের কর্মীরা। শেষ পর্যন্ত দরজা ভাঙলে অচৈতন্য অবস্থায় তাঁকে দেখতে পান কর্মীরা। এই ঘটনায় গেস্ট হাউসের মালিক, তাঁর ভাই, গেস্ট হাউসের কর্মী ও ট্যাক্সি চালককে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু করছে পুলিশ।
[ভাঙতে দেওয়া হল না জানলার কাচ, অ্যাম্বু্ল্যান্সেই দম বন্ধ হয়ে সদ্যোজাতর মৃত্যু]
উল্লেখ্য, মাত্র একদিন আগেই প্রকাশ্যে আসে নাবালিকা ধর্ষণের নারকীয় ঘটনা। ঘটনাস্থল সেই তামিলনাড়ুর চেন্নাই। যেখানে একটি কমপ্লেক্সের মধ্যে মাসের পর মাস ধরে লাগাতার ধর্ষিতা হয়েছে নাবালিকা। ধর্ষণে অভিযুক্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা ওই আবাসনের কর্মী। কেউ লিফট অপারেটর, ঝাড়ুদার, ইলেক্ট্রিকের মিস্ত্রি, কেউবা মালি ও নিরাপত্তারক্ষী। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে যখন গোটা দেশ উত্তাল, মহিলা ও শিশুকন্যাদের নিরাপত্তা যখন প্রশ্নের মুখে ঠিক তখনই সামনে এল বিদেশিনী ধর্ষণের ঘটনা। এখানেও বিদেশিনীকে চড়া মাত্রার ড্রাগ খাইয়ে অচেতন করা হয়েছে। ওই নাবালিকাকেও কড়া ডোজের ওষুধ খাইয়ে অচেতন করে তারপর নারকীয় অত্যাচার চালানো হত। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের