সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর গ্রেপ্তারিতে শোরগোল পড়েছিল গোটা দেশে৷ অগাস্টা কেলেঙ্কারিতে অবৈধ আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর বিরুদ্ধে৷ সেইমতো সিবিআই গ্রেপ্তার করে তাঁকে৷ সোমবার পাতিয়ালা হাউস কোর্ট ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল৷
অগাস্টা কেলেঙ্কারিতে বহুদিন আগেই অভিযোগ উঠেছিল ত্যাগীর বিরুদ্ধে৷ বরাত পাইয়ে দেওয়ার জন্য নিজের প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে৷ সেই ভিত্তিতেই সিবিআই গ্রেপ্তার করে তাঁকে৷ গ্রেপ্তার হয় তাঁর ভাই সঞ্জীব ত্যাগীও৷ যদিও তিনি জানিয়েছিলেন, বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে নিয়মনীতির যে হেরফের করা হয়েছিল, তা তাঁর একার সিদ্ধান্ত নয়৷ অনেকগুলি বিভাগের সমবেত সিদ্ধান্তেই সে কাজ করা হয়েছিল৷ এদিন পাতিয়ালার আদালত বিশেষ কিছু শর্তে তাঁর জামিন মঞ্জুর করল৷ বিনা অনুমতিতে তাঁকে দেশের বাইরে যেতে নিষেধ করা হয়েছে৷ পাশাপাশি এই ঘটনার কোনও সাক্ষীর সঙ্গে কোনওরকম যোগাযোগ না করতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের