সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জানে মারা গিয়েছেন ওসামা বিন লাদেন৷ আল কায়েদা প্রধানের কীর্তি এখন শুধুই ইতিহাস৷ তাঁর সন্তান ইতিমধ্যে বড় হয়ে গিয়েছে৷ এমনকী বাবার মৃত্যুর বদলা নেবে বলে হুমকিও দিয়ে ফেলেছে সে৷ আর সেই ওসামা বিন লাদেনের জন্য কি না আধার কার্ড বানানোর আবেদন করা হয়েছিল! তাও আবার যে সে করেননি সে আবেদন৷ আবেদনকর্তার নাম, খোদ সাদ্দাম হোসেন৷
[ রাম মন্দির নির্মাণে ১৫ কোটি দানের ঘোষণা মুসলিম নেতার ]
আজগুবি মনে হতেই পারে, কিন্তু এ ঘটনা নিখাদ বাস্তবের৷ খানিকটা কাকতালীয়ও বটে৷ রাজস্থান থেকে ওসামার জন্য আধারের আবেদন করা হয়েছে৷ এবং আবেদনকতর্তার নাম সাদ্দাম হোসেন মনসৌরি৷ পুলিশসূত্রে জানা যাচ্ছে, সাদ্দাম হোসেন মণ্ডল টাউনে একটি ই-মিত্র কিয়স্ক চালান৷ অর্থাৎ এখান থেকেই আধারের জন্য আবেদন করতে পারেন সাধারণ মানুষ৷ ঠিক একই প্রক্রিয়ায় ওসামার জন্যও আধারের আবেদন করা হয়েছিল৷ সে আবেদন যখন আধিকারিকদের হাতে পৌঁছায়, তখন তো চক্ষু চড়কগাছ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷ খবর পেয়ে তদন্তে নামে পুলিশ এবং শেষমেশ গ্রেপ্তার করা হয় সাদ্দামকে৷
[ জানেন, রাজনীতিতে যোগ দিলে প্রথমেই কী করবেন রজনীকান্ত? ]
আইটি আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷ তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার কথা ভাবছে পুলিশ৷ কেন সে এ কাজ করল তা এখনও স্পষ্ট নয়৷ নিছক মজা করতে এ কাজ করা, নাকি এর পিছনে গভীর কোনও উদ্দেশ্য আছে, তা খতিয়ে দেখতেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘প্রেসিডেন্টের আমন্ত্রণ ফেরানো যায় না’, বিশ্বকাপের মাঝেই ট্রাম্পের সঙ্গে অন্য খেলায় হ্যারি কেন!
-
দেশে ফিরলেই ফাঁসি কার্যকর! হাসিনার প্রত্যাবর্তন-বার্তায় হুঙ্কার বিএনপির
-
গুরুদ্বারে অন্ন পায় নিরন্নরা, বিদেশি অনুদান বিতর্কে স্বর্ণমন্দিরকে বিরাট ‘ছাড়’ ঘোষণা মোদির
-
বাণিজ্য, ক্রিকেট থেকে সন্ত্রাসবাদ, নিউজিল্যান্ডে ‘নতুন ভারত’ অঙ্কন প্রধানমন্ত্রীর, দিলেন ‘মোদি গ্যারান্টি’ও
-
পুষ্পা ফিনিশ! চাপের মুখে স্ত্রী’র হাতে জনে জনে কাটমানি ফেরাচ্ছে জাহাঙ্গিরের ‘সেনাপতি’