সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের স্বাধীনতার জন্য জেলে গিয়েছিলেন ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদরা। সে সময় তাঁদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু পরে তাঁরা পেয়েছেন দেশনায়কের মর্যাদা। তাই আজ যে গো-রক্ষকদের অপরাধী বলে ভাবা হচ্ছে, ভবিষ্যতে তাঁরাই নায়কের সম্মান পাবেন। এমনটাই মত হিন্দু নেত্রী সাধ্বী কমলের।
[ সোনু নিগমের পাশে দাঁড়িয়ে ইমামদের ‘মিথ্যাবাদী’ বললেন তসলিমা ]
আলোয়ারে গো-রক্ষকদের মারে প্রাণ হারিয়েছিলেন এক মুসলিম ব্যক্তি। ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন বিপিন যাদব। এই ব্যক্তিকে দেখতে গিয়েই সাধ্বী কমলের এই মন্তব্য। ইতিমধ্যেই সে মন্তব্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এপ্রিলের গোড়াতেই আলোয়ারে গো-রক্ষকদের হাতে হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসে। সে ভিডিও ছড়িয়ে পড়ার পরই গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। হেনস্তার শিকার হওয়া পেহলু খানের মৃত্যুও হয় পরে। এ ঘটনা উসকে দিয়েছিল দাদরি কাণ্ডের স্মৃতি। গো-রক্ষার নামে দেশে জোরজুলুম হচ্ছে এই অভিযোগে সরব হয়েছিলেন অনেকে। গো-রক্ষা প্রয়োজনীয় হলেও, তার পদ্ধতি ঠিক কেমন হওয়া উচিত তা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। কিন্তু এর মধ্যেই গো-রক্ষকদের একেবারে দেশনায়কের সম্মান দিয়ে দিলেন এই হিন্দু নেত্রী। এমনকী জেলে বসে কী করতে হবে তার নির্দেশও দিয়ে দিলেন নেত্রী। জানালেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মানুষে উদ্ধার করতে কারাদণ্ড বরণ করেছিলেন। সুতরাং জেলে অলস হয়ে বসে থাকার কোনও কারণ নেই। বরং বাকি জেলবন্দিদের যেন এঁরা গোমাতার জয়গান গাওয়া শিখিয়ে দেন।
[ ফের শিরোনামে গায়কোয়াড়, এবার পুলিশের উর্দি খোলার হুমকি শিব সেনা সাংসদের ]
রাষ্ট্রীয় মহিলা গো-রক্ষক দল নামে এক সংগঠন চলে এই হিন্দু নেত্রীর নেতৃত্বেই। রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে এই তিন রাজ্যে সক্রিয় এই দল। এই তিন রাজ্যেই ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে গোহত্যা।
সর্বশেষ খবর
-
জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার!
-
‘আত্মসমর্পণের জন্য তৈরি’, ‘মৃত্যু পরোয়ানা’ সত্ত্বেও দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার!
-
কাদামাটির নিচ থেকে উদ্ধার আরও দেহ, ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, নিখোঁজ আরও এক কর্মী
-
বিতর্ক ভুলে মেসিদের নজরে সুইজারল্যান্ড! ‘পাপের শহরে’ আকাশছোঁয়া আর্জেন্টিনা ম্যাচের টিকিট
-
অলিম্পিকে যোগ্যতা অর্জনের নিয়ম ঘোষণা দু’বছর আগেই, জাতীয় ক্রীড়া সংস্থাদের নির্দেশ ক্রীড়ামন্ত্রকের