সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দিল্লির (Delhi) রাস্তায় প্রকাশ্যে কিশোরী প্রেমিকাকে কুপিয়ে এবং পাথরের চাঁই দিয়ে মাথা থেতলে খুন করেছেন প্রেমিক সাহিল। খুনের কথা অকপটে স্বীকারও করেছেন যুবক। এবার জানা গেল, তিন দিন আগেই খুনের ছক কষেছিল সাহিল। হরিদ্বার থেকে ধারাল ছুরি কিনেছিল। খুনের দিন দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় অপেক্ষা করেছিল কিশোরী প্রেমিকার জন্য। হত্যার পর ওই এলাকাতেই আধঘণ্টা সময় কাটায় সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল নাবালিকার। সে সুলভ শৌচাগার ঢুকে পোশাক পরিবর্তন করে বেরোতেই ছুরি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন সাহিল। ২০ বার কুপিয়ে এবং পাথরের আঘাতে মাথা থেঁতলে নাবালিকাকে হত্যা করেন। পুলিশ দাবি করেছে, খুনের পরেই এলাকা ছাড়া হয়নি সাহিল। শাহবাদ ডেয়ারি এলাকায় আধঘণ্টা ছিলেন যুবক। স্থানীয় পার্কেও বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তখনও হাতে ধরা ছিল ঘাতক ছুড়ি। রিথালায় এলাকায় গিয়ে ছুরি ফেলে দেন। সুইচড অফ করেন ফোন।
[আরও পড়ুন: মোদিকে হত্যার চক্রান্ত PFI’র! বেঙ্গালুরুতে তল্লাশি শুরু করল NIA]
গতকাল পুলিশ জানিয়েছিল, ২০২১ সাল থেকে কিশোরী প্রেমিকার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সম্প্রতি সম্পর্ক ছিন্ন করার কথা জানায় নাবালিকা। এতে সাহিলের সন্দেহ হয়, পুরনো প্রেমিকার কাছে ফিরে গিয়েছে প্রেমিকা। উল্লেখ্য, কিশোরীর হাতে ‘প্রবীণ’ লেখা উল্কি পাওয়া গিয়েছে। সাহিলের দাবি, তাঁকে হুমকি দিয়েছিল কিশোরী। বলেছিল তাঁর সঙ্গে যোগাযোগ করলে পুলিশকে জানাবে। এমনকী নকল পিস্তল হাতে ভয় দেখিয়েছিল। তদন্তকারীদের দাবি, কিশোরী সম্পর্ক ছিন্ন করতে চাওয়াতেই রবিবার মেজাজ হারায় সাহিল। এবং পরিকল্পনা মাফিক রাস্তা আটকে নৃশংস ভাবে হত্যা করে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে