সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় সাইকেল চালিয়ে এগিয়ে চলেছেন সলমন খান৷ পাশেই রয়েছেন কিরেণ রিজিজু এবং পেমা খান্ডু৷ তাঁরাও ভাইজানের সঙ্গেই সাইকেল চালাচ্ছেন৷ ভাবছেন, কোনও সিনেমার শুটিংয়েই হয় তো দেখা গিয়েছে সলমনকে৷ কিন্তু এরপরই আপনার মনে এই প্রশ্নও জাগবে যে, ভাইজানের সঙ্গে দুজন মন্ত্রী সেখানে কি করছেন? উত্তর একটাই, শুটিংয়ে ব্যস্ত নন সলমন৷ অরুণাচল প্রদেশের পর্যটনের অ্যাম্বাসাডর তিনি৷ মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের উদ্বোধনেই এই রাজ্যে এসেছেন সলমন৷
[দেশের মাটিতে পাকিস্তানের পতাকা উড়িয়ে রোষের মুখে সলমন]
বৃহস্পতিবারই শুরু হয়েছে মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের৷ ওইদিনই ডিব্রুগড় বিমানবন্দরে পৌঁছন তিনি৷ চার্টার্ড বিমানে ডিব্রুগড় পৌঁছানোর পর তাঁকে স্বাগত জানান কিরেণ রিজিজু এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ ওই রাজ্যের ঐতিহ্যবাহী মোনপা জ্যাকেট পরেছিলেন সলমন৷ ওই পোশাকেই সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে৷ টুইটার হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন কিরেণ রিজিজু৷ মন্ত্রী টুইটে লেখেন, ‘‘মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে আকর্ষণীয়৷ এই উৎসব আরও সমৃদ্ধশালী হয়ে উঠুক, এটাই চাই সকলে৷’’
[#MeToo বিতর্কে এবার মুখ খুললেন সলমনের বান্ধবী]
People of Arunachal Pradesh will be forever indebted to @BeingSalmanKhan for promoting the State as a destination for adventure tourism. People showered him all the love & affection at Menchuka today. pic.twitter.com/L9W8SIMLMb
— Kiren Rijiju (@KirenRijiju) November 22, 2018
আপাতত ‘ভারত’ ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান৷ যেখানে পাঁচ ধরনের ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে৷ ৬০ বছরের ইতিহাস তুলে ধরা হচ্ছে সলমনের আগামী সিনেমায়৷ ওয়াঘা বর্ডারে শুটিংয়ের অনুমতি পাননি ভাইজান৷ তাই পাঞ্জাবের একটি গ্রামে ওয়াঘা বর্ডারের সেট তৈরি করেই শুটিং করছেন সলমন৷ মেচুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালে যোগ দিয়ে ভাইজান বলেন, ‘‘অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই আকর্ষণ করে আমাকে৷’’ খুব তাড়াতাড়ি তাঁর আগামী ছবির শুটিং এই রাজ্যে করার প্রতিশ্রুতিও দেন ভাইজান৷
[শিখ পুণ্যার্থীদের জন্য কর্তারপুর করিডর গড়বে ভারত]
১০ কিলোমিটার রাস্তা সাইকেল চালান দাবাং খান৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু এবং পেমা খান্ডু৷ সেই ছবিও টুইট করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী৷
It was an exhilarating experience to be part of 10km bicycle ride with Bollywood Superstar Salman Khan and MoS Home @KirenRijiju at Mechuka today. Thanks with all my heart to @BeingSalmanKhan for his presence at Mechuka Adventure Festival. It means a lot. @incredibleindia pic.twitter.com/W3Wr4PbaJI
— Pema Khandu (@PemaKhanduBJP) November 22, 2018
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা