সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ ভারতীয় জওয়ান মনদীপ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়৷ মনদীপ সিংয়ের স্ত্রী তাঁর স্বামীর সাহসিকতার প্রশংসা করে বলেন, “দেশের সব জওয়ানদের আত্মাহুতি ও বীরত্বকে আমার স্যালুট৷ আমার স্বামী একজন সাহসী জওয়ান ছিলেন৷ তাঁর বলিদান যেন বিফলে না যায়৷” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মনদীপ সিংয়ের স্ত্রীর আবেদন, “পাকিস্তানকে উচিত শিক্ষা দিন”৷ তিনি বলেছেন, “সরকারের কাছে আমার নিবেদন পাকিস্তানকে বোঝান৷ আর যদি ওরা না বোঝে, তাহলে ওদের শেষ করে দিন৷ তাহলে অন্তত আমার মতো অন্য কারও দীপাবলি অন্ধকারে ডুবে যাবে না৷”
Srinagar: Tributes being paid to soldier Mandeep Singh who lost his life in an encounter near LoC in Machil sector (J&K) pic.twitter.com/k8LElqCWds
Advertisement— ANI (@ANI_news) October 29, 2016
এদিনই, আরেক শহিদ জওয়ান বিএসএফ হেড কনস্টেবল জিতেন্দ্র কুমার সিংয়ের শেষকৃত্যেও সম্পন্ন হল৷ সেখানেও পাকিস্তান বিরোধী স্লোগান ওঠে৷ আরএস পুরা সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে শহিদ হন জিতেন্দ্র৷ বাবার মৃতদেহকে স্যালুট জানায় জিতেন্দ্র-পুত্র৷ গান স্যালুট জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জিতেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়৷
দেখুন সেই ভিডিও:
#WATCH Son of BSF jawan Jitendra K Singh (who lost his life during ceasefire violation in RS Pura) pays his tribute to his father in Raxual pic.twitter.com/6ceqEJjrtf
— ANI (@ANI_news) October 29, 2016
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের বিক্ষোভে ‘ককরোচ’, ধর্মেন্দ্রর ইস্তফার দাবিতে অনড়, শাহের পুলিশের সঙ্গে ‘সংঘাতে’ অভিজিৎ
-
হাওড়ার ‘জলছবি’ বদলাতে বড় পদক্ষেপ বিজেপি সরকারের, ময়দানে নামলেন খোদ মন্ত্রী-বিধায়ক
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির