সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভোটগণনা। তার আগে ইভিএমে কারচুপি এমনকী, ইভিএম সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এবার ইভিএম সংক্রান্ত নিয়মভঙ্গ হওয়ার কথা কার্যত স্বীকার করে নিলেন বারাণসীর কমিশনার।
বুধবার সপার তরফে একটি ভিডিও টুইট করা হয়েছে। যেখানে বারাণসীর (Varanasi) কমিশনার দীপক আগরওয়ালকে বলতে শোনা গিয়েছে, “ইভিএমের গতিবিধি সংক্রান্ত নিয়মভঙ্গ হয়েছে। এটা আমিও মানছি।” একইসঙ্গে তাঁর সাফাই, “তবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে, ভোটে ব্যবহার হওয়া ইভিএম অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। কারণ, স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। রাজনৈতিক দলের কর্মীরা চাইলে স্ট্রং রুমের বাইরে পাহারা দিতে পারে।”
EVM मूवमेंट में चुनाव आयोग के प्रोटोकॉल का पालन नहीं किया गया- कमिश्नर वाराणसी
कई जिलों में ईवीएम में हेरा-फेरी की जानकारी प्राप्त हो रही है। ये किसके इशारे पर हो रहा है? क्या अधिकारियों पर सीएम ऑफिस से दबाव बनाया जा रहा है?
चुनाव आयोग कृपया स्पष्ट करे @ECISVEEP @ceoup pic.twitter.com/D71xr8h8Tu
— Samajwadi Party (@samajwadiparty) March 9, 2022
[আরও পড়ুন: বিধানসভায় রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার ‘শাস্তি’, চলতি অধিবেশনে নির্বাসিত ২ বিজেপি বিধায়ক]
কমিশনারের কথা মানতে নারাজ সপা। তাঁদের দাবি, “ইভিএমের গতিবিধি সংক্রান্ত নিয়ম যে মানা হয়নি সেটা বারাণসীর কমিশনারই স্বীকার করে নিয়েছেন। তবে শুধু বারাণসী নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইভিএমে কারচুপি করার অভিযোগ আসছে। এটা কার নির্দেশে হচ্ছে? কমিশনের আধিকারিকদের উপর কি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চাপ দেওয়া হয়েছে?” সপার এহেন দাবিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর কটাক্ষ. “১০ তারিখ ভোটের ফল বের হোক। তার পর অখিলেশ বলবেন, ইভিএম বেওয়াফা (বিশ্বাসঘাতক) হ্যায়।”
মঙ্গলবার অখিলেশ যাদব বিস্ফোরক অভিযোগ করেন। বারাণসী থেকে নাকি EVM সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল । তাঁর এহেন দাবি ঘিরে গণনার ৪৮ ঘণ্টার আগেই সরগরম উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজনৈতিক মহল।
[আরও পড়ুন: ইছাপুর হত্যাকাণ্ড: আর্থিক বিবাদের জের, চা পানের পর ঠান্ডা মাথায় বৃদ্ধাকে খুন পরিচিতর]
সর্বশেষ খবর
-
মাওবাদীদের হামলা জেনেও আটকাননি! চিদম্বরমকে ‘নকশাল’ বলে তোপ হিমন্তর, চাইলেন তদন্ত
-
‘দিদি নম্বর ১’-এর জাবরা ফ্যান স্বস্তিকার মেয়ের বিদেশি প্রেমিক! কী সারপ্রাইজ দিলেন ‘হবু জামাই’?
-
সংঘের পাশে দাঁড়াতে ইস্তফা কনস্টেবলের, মোদি ২০২৯-এ না জেতা পর্যন্ত থাকবেন খালি পায়ে!
-
জনগণনার অনলাইন সেলফ এনুমারেশনে শীর্ষে মালদহ, পিছিয়ে পশ্চিম বর্ধমান-কলকাতা, এবার কী করণীয়?
-
জন্মদিনে কেক কাটার বদলে লাশকাটা ঘরে! এ কী পরিণতি কিশোরের?