এবার সংসদ চত্বরে শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya) সঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন তৃণমূলত্যাগী সাংসদ জুন মালিয়া ( June Malia)। দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। তবে কী নিয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
লোকসভায় বাদল অধিবেশন চলছে। স্বাভাবিকভাবেই সাংসদরা অধিবেশনে যোগ দিচ্ছেন। সোমবার অধিবেশনের পর সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে জুন মালিয়া ও শমীক ভট্টাচার্যের ছবি। দেখা যায়, বেশ খোশমেজাজে কথা বলছেন তাঁরা। রাজ্যে পালাবদলের পরই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছেড়েছিলেন ২০ জন সাংসদ। সেই তালিকায় ছিলেন জুন মালিয়াও। পরবর্তীতে তাঁরা এনডিএর শরিক হতে এনসিপিআই নামে একটি অচেনা দলের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। কানাঘুষো শোনা যাচ্ছে, এবার বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই। এনিয়ে চর্চার মাঝে শমীক ও জুন মালিয়ার এই সৌজন্য বিনিময়, ‘আড্ডা’ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিন কয়েক আগে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের সঙ্গে দেখা গিয়েছিল শমীক ভট্টাচার্যকে। তৃণমূলের বর্তমানে যা পরিস্থিতি তাতে এই সাক্ষাৎ উসকে দিয়েছিল কল্য়াণ ও মহুয়ার দলবদলের জল্পনা। যদিও তাঁরা কেউই এনিয়ে একটি শব্দও খরচ করেননি। উল্লেখ্য, পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গড়া তৃণমূল। পরিষদীয় দলের রাশ তাঁর ছাতছাড়া হয়েছে। সাংসদদের অধিকাংশই দল ছেড়েছেন। দলের প্রথমদিন থেকে যারা ছিলেন তাঁদের প্রায় কেউই আর মমতার সঙ্গে নেই। তবে এই মুহূর্ত পর্যন্ত কল্যাণ ও মহুয়া ‘দিদি’র সঙ্গেই রয়েছেন।
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে