সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে গর্ভপাত সংক্রান্ত বিধিনিষেধের বেড়াজাল টপকে নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। হবু মায়ের স্বাস্থ্য ও মানসিক অবস্থার কথা ভেবে ২৫ সপ্তাহের গর্ভবতী এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত।
[ ‘বাবার মতোই প্রণবদা আমাকে বারবার পথ দেখিয়েছেন’ ]
জানা যাচ্ছে, ওই মহিলার গর্ভাবস্থা পেরিয়েছে প্রায় মাস ছয়েক। কিন্তু চিকিৎসকরা জানতে পারেন, সন্তান ভূমিষ্ঠ হলেও নানারকম অসুস্থতায় পড়তে পারে সদ্যোজাত। কেননা ইতিমধ্যেই ভ্রুণে হৃদযন্ত্র সংক্রান্ত বেশ কয়েকটি সমস্যা ধরা পড়েছে। বেশ কয়েকটি সার্জারি করাতে হতে পারে। এবং তাতেও যে সন্তান সুস্থ হবে এরকম কোনও নিশ্চয়তা নেই। অন্যদিকে মায়ের শারীরিক ক্ষতির সম্ভাবনা তো আছেই, পাশাপাশি মানসিকভাবেও তিনি মারাত্মক ভেঙে পড়বেন। এসএসকেএম হাসপাতালের এই রিপোর্টের পরই নজিরবিহীন সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। মহিলা ও তাঁর স্বামীর আবেদনকে মান্যতা দিয়ে গর্ভপাতের অনুমতি দেওয়া হল তাঁকে। দেশে এই প্রথম কোনও ২৫ সপ্তাহের গর্ভবতীকে এ অনুমতি দেওয়া হল।
[ বঙ্গোপসাগরের তীরে অত্যন্ত গোপনে কী কর্মযজ্ঞ চালাচ্ছেন ভারতীয় বিজ্ঞানীরা? ]
মায়ের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা যদি সংশয়ে থাকেন তাহলে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। তবে বিভিন্ন দেশের ক্ষেত্রে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। এর আগে সুপ্রিম কোর্ট মুম্বইয়ের এক মহিলাকে ২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিয়েছিল। এরপর নজিরবিহীনভাবে ২৫ সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দেওয়া হল। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মায়ের স্বাস্থ্য ও জীবনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?