সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভস্থ ত্রুণের বয়স ২৪ সপ্তাহ। কিন্তু, এখনও ভ্রুণের মাথা ও খুলিই তৈরি হয়নি। তাই, পুণের এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট।
[‘আর বেরোনোর রাস্তা নেই’, নীল তিমির শিকারের শেষ বয়ান]
ভারতের কুড়ি সপ্তাহের পর গর্ভপাত করানো আইনত নিষিদ্ধ। তবে অন্তঃসত্ত্বার যদি প্রাণ সংশয় থাকে, তাহলে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ২০ সপ্তাহের পরও গর্ভপাত করানো যায়। সেই আইন মেনে গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পুণের বাসিন্দা বছর কুড়ির ওই মহিলা। কিন্তু, কেন গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা? আদালতে ওই মহিলা বলেন, ভ্রুণের মস্তিষ্ক ও খুলি কিছুই তৈরি হয়নি। তাই যদি জীবিত শিশুর জন্ম হয়, তাহলে হয়ত তাকে বাঁচানো যাবে না। তাই গর্ভপাত করাতে চান তিনি।
পুণেরই বি জে গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজে ওই মহিলার শারীরিক পরীক্ষা হয়। চিকিৎসকরাও সুপ্রিম কোর্টকে জানান, মহিলার গর্ভস্থ ভ্রুণের মস্তিষ্ক ও খুলির কোনও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিকিৎসা করে এই ত্রুটি শোধরানো সম্ভব নয়। তাই শিশুর বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পুণের বি জে গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজে চিকিৎসকদের রিপোর্টকে মান্যতা দিয়েই ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ ববদে ও বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ন্যায়ের স্বার্থেই ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দেওয়া সমীচীন বলে মনে করছেন তাঁরা। এদিন মামলার শুনানিতে কেন্দ্রের আইনজীবী রঞ্জিত কুমার শীর্ষ আদালতকে জানান, গর্ভপাত সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য় প্রতিটি রাজ্যের সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
[ফসল বাঁচাতে স্কুলে বন্দি গরুর পাল, পড়াশোনা লাটে যোগীর রাজ্যের স্কুলে]
প্রসঙ্গত, গত মে মাসেই প্রাণসংশয়ের আশঙ্কা থাকায় হরিয়ানার এক ধর্ষিতা নাবালিকা গর্ভধারণের ২১ সপ্তাহ পরেও গর্ভপাতের অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ে এক মহিলাকে ২৪ সপ্তাহেও গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছিল। এমনকী, এ রাজ্যের এক মহিলাকে নজিরবিহীনভাবে ২৫ সপ্তাহেও গর্ভপাতে অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
[মহিলা ঘটিত অপরাধে শীর্ষে বিজেপির নেতারা, সমীক্ষায় অস্বস্তিতে গেরুয়া শিবির]
সর্বশেষ খবর
-
বন্ধ কারখানায় উদ্ধার কন্ডোম, চলত মধুচক্র! খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের
-
স্কুল-পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, কাদের ক্ষেত্রে বিশেষ ছাড়? জারি নির্দেশিকা
-
চাইলেই কি মুজিব মোছা যায়! ‘বিপ্লবী’ ছাত্রদের নেতার মুখেই ‘জয় বাংলা’ স্লোগান
-
টাইম বোমায় ভারতকে রক্তাক্ত করার ছক! গুজরাটে গ্রেপ্তার ৫ জইশ জঙ্গি
-
কেঁচো খুঁড়তে কেউটে! অস্ত্র আইন মামলায় জর্জরিত দিলীপের কার্যালয় থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি জাল নোট