সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে পূর্ণ মর্যাদা দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার ঐতিহাসিক রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, ধর্মবিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার৷ সেখানে রাষ্ট্রের কোনও হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়৷
ধর্মভিত্তিক রাজনীতি দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল৷ কখনও ধর্মের নামে, কখনওবা জাতিভেদের কারণে দেশের সম্প্রীতি বারবার প্রশ্নের মুখে পড়ছিল৷ কিন্তু জনমোহিনী রাজনীতির গেরোয় আটকে কোনও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি৷ পরিবর্তে দোষারোপের খেলায় আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি৷ দেশের এই সামগ্রিত চিত্রটি বদলে ফেলতেই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট৷ একদিকে ধর্ম থেকে রাজনীতিকে ছেঁটে ফেলা হয়েছে৷ অর্থাৎ কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্ম বা জাতির তাস খেলে আর ভোট চাইতে পারবেন না৷ সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ প্রক্রিয়া৷ সেখানে ধর্মের কোনও জায়গা নেই৷ পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, ধর্মবিশ্বাস প্রত্যেকের ব্যক্তিগত বিষয়৷ রাষ্ট্রের কোনওরকম হস্তক্ষেপ সেখানে বাঞ্ছনীয় নয়৷ খোলসা করে এদিন সুপ্রিম কোর্ট জানায়, ভগবানের সঙ্গে কোন মানুষের কী সম্পর্ক থাকবে, তা একান্তই ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার৷ সেখানে রাষ্ট্রের নাক গলানোর কোনও অধিকার নেই৷
ঐতিহাসিক এই দুই সুপ্রিম নির্দেশ এই মুহূর্তে দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের৷ সাম্প্রতিক অতীতে পোষণের রাজনীতিতে ধর্মীয় অসহিষ্ণুতা ক্রমশ বেড়েই চলেছিল৷ নোটবন্দি ইস্যুতে সে সব ধামাচাপা পড়লেও, এই প্রবণতা দেশের ভবিষ্যতের পক্ষে মারাত্মক হতে পারত৷ সুপ্রিম কোর্টের এই রায় তাই অনেকটাই স্বস্তির বলে মত বিশেষজ্ঞমহলের৷
Hindutva Case: SC further added that relationship between man&God is individual choice; state is forbidden to interfere in such an activity
— ANI (@ANI_news) January 2, 2017
আরও পড়ুন-
ধর্ম-জাতির নামে ভোট চাওয়া নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার