সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যান কার্ডের সঙ্গে যোগ করতে হবে আধার নম্বর৷ আয়করের ফাইল রিটার্ন করার ক্ষেত্রেও তা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তা নিয়ে জমেছিল বিতর্ক৷ যার রেশ গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত৷ শুক্রবার এ বিষয়ে আংশিক স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত৷
[ হিন্দুসভার প্রধানকে খুনের ছক ছোটা শাকিলের শাগরেদের ]
আধার কার্ডকেই একমাত্র পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য করে তোলার প্রয়াস কেন্দ্রের৷ সে কারণে বিভিন্ন ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছিল আধার৷ যদিও কেন্দ্রের এই পদক্ষেপে বরাবরই সরব ছিল বিরোধীরা৷ যেমন মিড ডে মিল প্রকল্পে আধার প্রয়োগের তীব্র বিরোধিতা করা হয়েছিল সব মহল থেকেই৷ কেননা যাদের আধার নেই, সেইসব বাচ্চারা এই নিয়মের ফলে বঞ্চিত হতে পারত৷ যুক্তি মেনে কেন্দ্রকে নির্দেশ ফিরিয়ে নিতে বলে সর্বোচ্চ আদালত৷ সুপ্রিম কোর্ট আরও জানিয়েছিল, সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে আধার বাধ্যতামূলক করা যাবে না৷ তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা এই ধরনের ক্ষেত্রে তা আবশ্যিক৷ সেইমতো আয়করের ক্ষেত্রেও প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণের নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু তাতেও একই সমস্যা দেখা যায়৷ এর বিরুদ্ধে পিটিশন জমা পড়ে আদালতে৷ শেষমেশ শুক্রবার বিচারপতি এ কে শিকরি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ নির্দেশ দেয় এখনই এ নিয়ম বাধ্যতামূলক করা হচ্ছে না৷ যাঁদের আধার আছে, তাঁরা অবশ্যই প্যানের সঙ্গে তা যুক্ত করবেন৷ কিন্তু এখনও যাঁদের কাছে আধার নেই, তাঁদেরকে এ বিষয়ে জোর দেওয়া যাবে না৷ অর্থাৎ কেন্দ্রের যুক্তি মেনেও এ বিষয়ে খানিকটা ছাড় দিল দেশের সর্বোচ্চ আদালত৷ ফলত এখনই এ প্রক্রিয়া বাধ্যতামূলক তা বলা যাচ্ছে না৷ সাংবিধানিক বেঞ্চ যতক্ষণ না এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে, ততক্ষণ এ ব্যাপারে আংশিক স্থগিতাদেশই জারি রাখল সুপ্রিম কোর্ট৷
[ মা-বাবার সম্মতিতেই নাবালিকাকে খুন করে মৃতদেহ ধর্ষণ তান্ত্রিকের ]
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১