সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব, বোরখা, টুপি ও নাকাব জাতীয় ধর্মীয় পরিচয়বাহী পোশাক পরে কলেজ চত্বরে প্রবেশ করা যাবে না। মুম্বইয়ের (Mumbai) দুটি কলেজে এমনই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্তে আংশিক ভাবে সেই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিল, ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে ইচ্ছেমতো পোশাক পরে আসার। কলেজ এখানে জোর করতে পারে না। এই মামলার আগামী শুনানি রয়েছে নভেম্বরে।
এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দেয়,”এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আপনি হঠাৎই ঘুম ভেঙে জানতে পারলেন দেশে এত ধর্ম রয়েছে!” সেই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, কেন তিলক বা টিপ পরে আসায় নিষেধাজ্ঞা জারি করা হল না। যদি কর্তৃপক্ষ পড়ুয়াদের ধর্মীয় পরিচয় প্রকাশেই আপত্তি করে এই নিষেধাজ্ঞা জারি করে থাকে, তাহলে এগুলিকে কেন অব্য়াহতি দেওয়া হল। পাশাপাশি বিচাপতিদের আরও প্রশ্ন, ”পড়ুয়াদের ধর্মীয় পরিচয় কি তাঁদের নাম থেকে পাওয়া যায় না?”
[আরও পড়ুন: প্রেসিডেন্সিতে সংরক্ষিত থাকবে পড়ুয়া বুদ্ধর স্মৃতিবিজড়িত নথি]
তবে এরই সঙ্গে শীর্ষ আদালত পরিষ্কার দিয়েছে বোরখা ক্লাসরুমে ছাত্রীরা বোরখা পরে থাকতে পারবে না। এবং কলেজ চত্বরে কোনও ধর্মীয় আচার আচরণও করা যাবে না। পাশাপাশি দুই কলেজের পরিচালন সংস্থা ‘চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি’-কে নোটিস পাঠানো হয়েছে। কেন তারা ওই নির্দেশিকা জারি করেছিল সেবিষয়ে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট।
[আরও পড়ুন: স্কুলে এসেই যেন ছাত্রাবস্থায় ফিরে যেতেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব, স্মৃতিচারণায় শিক্ষকরা]
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার