সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাঁরা বাড়িতে থাকেন, তাঁদের ব্যাপার আলাদা। কিন্তু যেসব মহিলারা চাকরি করেন কিংবা যারা স্কুল বা কলেজে পড়ে, তাদের ঋতুস্রাবের দিনগুলিতে নানা সমস্যায় পড়তে হয়। এই সময়টায় শারীরিক অস্বস্তিতে ভোগেন অনেক মহিলাই। মন-মেজাজ একেবারেই ভাল থাকে না। কিন্তু তা বলে তো আর অফিস, স্কুল বা কলেজ কামাই করা যায় না! তামিলনাড়ুতে ঋতুস্রাবের দিনে স্কুলে গিয়ে চরম হেনস্তার শিকার হতে হল এক ছাত্রীকে। স্কুল থেকে ফিরে অপমানে আত্মহত্যা করল বছর বারোর ওই কিশোরী। স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
[ নারদ নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন ম্যাথু স্যামুয়েলের ]
তামিলনাড়ুর তিরুনেলভেলি শহরের একটি সরকারি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত ওই কিশোরী। রোজকার মতো মঙ্গলবারও স্কুলে গিয়েছিল সে। ক্লাস চলাকালীন ওই কিশোরীর বসার বেঞ্চে ও স্কুলের পোশাকে রক্তের দাগ দেখতে পায় সহপাঠীরা। শিক্ষকের কাছে ওয়াশরুমে যাওয়ার অনুমতি চায় সে। অনুমতি তো মেলেইনি, উলটে সহপাঠীদের সামনেই ওই কিশোরীকে বকঝকা করেন শিক্ষক। এমনকী, তাকে প্রধানশিক্ষকের কাছেও নিয়ে যান তিনি। সেখানেও ফের ওই কিশোরীকে তিরস্কার করা হয়।
[ শিমলা গণধর্ষণ মামলায় আইজি-সহ গ্রেপ্তার ৮ পুলিশ আধিকারিক ]
জানা গিয়েছে, স্কুলে ভাল ছাত্রী বলে পরিচিত ছিল ওই কিশোরী। স্কুলে কথনও তার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। তাই সহপাঠীদের সামনে শিক্ষকের বকুনি খেয়ে অপমানিত বোধ করে ওই কিশোরী। স্কুল থেকে ফিরে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে। বাড়ির মেয়েটা কেন হঠাৎ করে এমন কাণ্ড ঘটাল, তা প্রথমে বুঝতে পারেননি পরিবারের লোকেরা। পরে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেই সুইসাইড নোট থেকে আসল সত্যিটা জানা যায়।

ঘটনার প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
[ অপারেশন থিয়েটারেই চিকিৎসকদের বচসা, মৃত্যু সদ্যোজাতর ]
সর্বশেষ খবর
-
‘বুদ্ধবাবুও শিল্পই চেয়েছিলেন, নারীসুরক্ষা থেকে স্বাস্থ্য, বাংলার গৌরব ফেরান’, শুভেন্দুর প্রশংসায় মীরা
-
পাক সেনার কনভয়ে মারণ হামলা, মৃত অন্তত ৪৫ জওয়ান, দায় স্বীকার বালোচদের
-
বাড়িতে আনা গরুর দুধে ডিটারজেন্ট মিশে নেই তো? সহজ পরীক্ষায় বুঝে নিন
-
ছুটির দিনেও অফিসে আসতে হবে কর্মীদের! হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা জারি স্বাস্থ্য দপ্তরের
-
ভবানীভবনে নিখোঁজ রাইফেল শুটারের বাবা, তদন্তে ৪টি দল গঠন হাওড়া সিটি পুলিশের