সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেট্রোয় বসার সিট হিন্দুস্তানিদের জন্য৷ কোনওভাবেই পাকিস্তানিদের জন্য নয়৷ তাই মেট্রোয় বসতে হলে পাকিস্তানে গিয়ে বসতে হবে৷ এমনই হুমকির মুখে পড়তে হল এক মুসলিম প্রৌঢ়কে৷ ঘটনায় সরগরম নেটদুনিয়া৷
[ ৫০ কেজি কাজু-বরফি বিলিয়ে ডিভোর্স সেলিব্রেট করলেন এই ব্যক্তি ]
সম্প্রতি এক ফেসবুক পোস্টে এই ঘটনা সামনে আসে৷ জানা যাচ্ছে, দিল্লি মেট্রোয় সিনিয়র সিটিজন সিটে বসেছিল দুই যুবক৷ সেই সময় এক মুসলিম প্রৌঢ় কামরায় ওঠেন৷ সিনিয়র সিটিজনে অল্পবয়সিদের বসে থাকতে দেখে সিট ছাড়ার অনুরোধ করেন৷ কিন্তু তাতে পাত্তা দেয় না দুই যুবক৷ ফের প্রৌঢ় অনুরোধ করলেই ক্ষিপ্ত হয়ে ওঠে এক যুবক৷ যেহেতু প্রৌঢ় ছিলেন মুসলিম, তাই তাঁকে পাকিস্তানি বলে দাগিয়ে দেয় যুবকটি৷ সিট তো ছাড়েই না, উপরন্তু জানায়, দেশের মেট্রোর সিটে শুধু দেশবাসীরাই বসবে৷ কোনও পাকিস্তানির বসার অধিকার নেই৷ ওই প্রৌঢ় যদি মেট্রোয় বসতে চান, তাহলে যেন পাকিস্তানে গিয়ে বসেন৷
আশ্চর্যজনকভাবে, বেশ কয়েকজন ওই যুবককে সমর্থনও জানান৷ যদিও ঘটনার প্রতিবাদে সরবও হন অনেকে৷ ঘটনাচক্রে ওই কামরাতেই ছিলেন এআইসিসিটিইউ-এর নেতা সন্তোষ রায়৷ তিনি এই ঘটনায় প্রতিবাদ জানান৷ দুই যুবককে প্রৌঢ়ের কাছে ক্ষমা চাইতে বলেন৷ যদিও এ নিয়ে তীব্র বচসা বাধে৷ নিজেদের লোক আসছে বলে যুবক দুটি হুমকিও দিতে থাকে৷
[ অযোধ্যায় মসজিদ নির্মাণে আপত্তি মুসলিমদেরও, মত RSS নেতার ]
এরপর খান মার্কেট স্টেশনে মেট্রো থামলে নিরাপত্তারক্ষীরা এসে পুরো ঘটনায় হস্তক্ষেপ করেন৷ তাঁদের উদ্যোগেই ওই দুই যুবককে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী পুলিশ স্টেশনে৷ দায়ের করা হয় অভিযোগও৷ যদিও পরে ওই প্রৌঢ় অভিযোগ ফিরিয়ে নেন৷ যুবক দুটির অল্প বয়সের কথা মাথায় রেখে তিনি তাদের ক্ষমা করে দিয়েছেন বলেই জানা যাচ্ছে৷
এই ঘটনার কথা সামনে এনেছেন অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ ওম্যানস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কবিতা কৃষ্ণাণ৷ তিনি জানাচ্ছেন, প্রৌঢ়টি যে যুবক দুটিকে ক্ষমা করে দিয়েছেন, তা তাঁর উদারতার পরিচয়৷ কিন্তু আশ্চর্য এই যে প্রৌঢ়কে হেনস্তার শিকার হতে দেখেও তেমন কেউই প্রতিবাদ জানাননি৷ সকলে যেন ধরেই নিয়েছিলেন যে এটাই দস্তুর৷ শেষমেশ সন্তোষবাবুর হস্তক্ষেপের পরই সকলে প্রতিবাদের ভাষা খুঁজে পান৷ কৃষ্ণাণের দাবি, বর্তমান পরিস্থিতিতে যখন সাম্প্রদায়িকতার বিভাজন তৈরি করা হচ্ছে, তখন সকলেরই আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত৷
সর্বশেষ খবর
-
জমি দখলের অভিযোগে গ্রেপ্তার, আদালতে যাওয়ার পথে ডিম হামলার মুখে কাঁথির তৃণমূল কাউন্সিলর
-
আদর্শ নেতা হতেই হবে! রাজ্যজুড়ে মণ্ডল স্তরে ‘পার্টি ক্লাস’ শুরু করছে বিজেপি
-
দিল্লির পর বাংলায় বিরাট মদ কেলেঙ্কারি! তৃণমূল জমানায় বদলে যায় নীতি, কাঠগড়ায় অভিষেক
-
বিমানবন্দরের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল হাওড়ায়! রেলমন্ত্রীকে প্রস্তাব রাজ্যের
-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে তামিম, কনিষ্ঠতম সভাপতি নির্বাচিত প্রাক্তন অধিনায়ক