সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করেন তাঁদের জন্য সুখবর। ২০২৪ সালের মার্চ মাস থেকেই ট্রেডের এক ঘণ্টা পরই ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার জমা হয়ে যাবে। টাকাও ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি তেমনই। পাশাপাশি, এও দাবি করা হচ্ছে আগামী বছরের অক্টোবরের মধ্যে ইনস্ট্যান্ট সেটলমেন্ট সংক্রান্ত নিয়ম চালু করতে চলেছে সেবি।
সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে, গত জুলাইয়েই সেবির (SEBI) চেয়ারপার্সন মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch) এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, শেয়ার বাজারে ইনস্ট্যান্ট সেটলমেন্ট শুরু হতে আর বেশি দিন লাগবে না। দ্রুত তা শুরু করতে বিভিন্ন পার্টির সঙ্গে যে কথাবার্তা চলছে সেকথাও জানিয়ে দেন তিনি।
[আরও পড়ুন: ‘ভারত’ না ‘ইন্ডিয়া’? ২০১৬-তেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট]
উল্লেখ্য, এখন T+1 সেটলমেন্ট চালু রয়েছে। অর্থাৎ যেদিন কেউ কোনও শেয়ার কেনেন, তার পরদিন ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়। আর কেউ শেয়ার বিক্রি করলে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ক্রেডিট হয়। কিন্তু সেই প্রক্রিয়া এবার আরও দ্রুত হতে চলেছে। তেমনটাই গুঞ্জন রয়েছে।
[আরও পড়ুন: আমরা জোটের নাম ‘ভারত’ রাখলে কী করতেন? নামবদল নিয়ে বিজেপিকে খোঁচা কেজরির]
সর্বশেষ খবর
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়
-
বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, অথচ ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্নই ছিল না! বিরাট স্বীকারোক্তি গিলের