সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল সেনাবাহিনী। শনিবার, কাশ্মীরের বারামুল্লা জেলায় হওয়া এক সংঘর্ষে সেনার হাতে মারা পড়ল দুই সন্ত্রাসবাদী। খবর সংবাদ সংস্থা পিটিআই সুত্রে। মৃত জঙ্গিরা পাক মদতপুষ্ট হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে।
(নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে হাফিজের সংগঠন)
সেনা সূত্রে খবর, রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের একটি যৌথ বাহিনী বারামুল্লার পহলগাঁও এলাকায় একটি জঙ্গি ঘাঁটিতে হানা চালায়। শুরু হয় গুলির লড়াই। বেশ কিছুক্ষণ চলা লড়াইয়ের পর নিহত হয় দুই জঙ্গি। উদ্ধার হয় একটি AK-47 রাইফেল ও একটি পিস্তল।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই কাশ্মীরের অনন্তনাগ জেলায়, সেনাবাহিনীর সঙ্গে হওয়া এক এনকাউন্টারে মারা যায় তিন লস্কর জঙ্গি। বিগত কয়েক মাস থেকেই অশান্ত কাশ্মীর। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই ক্রমাগত সেনা জওয়ানদের উপর হামলা চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। লস্কর, হিজবুল ও জৈশ-এ-মহম্মদের মত পাক মদতপুষ্ট জঙ্গিসংগঠনগুলি ক্রমাগত হিংসা ছড়িয়ে দিচ্ছে উপত্যকায়।
(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’