Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬

লেডিজ হস্টেলের সামনে দাঁড়িয়েই হস্তমৈথুন নিরাপত্তারক্ষীর, ভাইরাল ভিডিও

হস্টেলের জানালা থেকে পুরো ঘটনার ভিডিও করেন এক তরুণী৷  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৬:২৩

options
link
লেডিজ হস্টেলের সামনে দাঁড়িয়েই হস্তমৈথুন নিরাপত্তারক্ষীর, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রকাশ্যে হস্তমৈথুন৷ এবার লেডিজ হস্টেলের সামনেই হস্তমৈথুনের অভিযোগ উঠল তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে৷ কুকর্মের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ওই হস্টেলেরই এক আবাসিক৷ এবার ঘটনাস্থল অসমের গুয়াহাটির গণেশগুরির৷

[মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন, চাকরি খোয়াল উবের চালক]

হস্টেলে নির্দিষ্ট জায়গায় ঘুমোচ্ছিলেন ওই তরুণী৷  ভোর সাড়ে পাঁচটা নাগাদ হস্টেলের ঘরের জানলা খোলেন তিনি৷ জানালা দিয়ে রাস্তার সামনে নিরাপত্তারক্ষীকে দেখতে পান ওই তরুণী৷ তিনি দেখেন, রাস্তার সামনে দাঁড়িয়ে ওই নিরাপত্তারক্ষী হস্তমৈথুন করছে৷ সঙ্গে সঙ্গে ঘটনার ভিডিও করেন তরুণী৷ সেই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি৷ ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় জানান, আতঙ্কে হস্টেলের জানালা খুলতেও ভয় পাচ্ছেন তিনি৷

Advertisement

[ব্যান্ডেল স্টেশনে বসে হস্তমৈথুন, ফেসবুক লাইভে বিকৃতকামীকে চেনালেন তরুণী]

গুয়াহাটি জেলা পুলিশের কানে কাছে পৌঁছায় বিকৃতকামীর কথা৷ পুলিশ কমিশনার হীরেন নাথ জানান, অভিযোগ পেলেই ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ অভিযুক্তের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনতে নারাজ তদন্তকারীরা৷

[শহর কলকাতায় চলন্ত বাসে তরুণীকে দেখে হস্তমৈথুন, ভাইরাল ভিডিও]

এর আগে এই একই ধরনের ঘটনার সাক্ষী হয় কলকাতা৷ শহরের চলন্ত বাসে সফর করছিলেন দুই তরুণী। তাঁরা জানান, দুজনকে দেখে হস্তমৈথুন করছে একজন। পুরো ঘটনার ভিডিও নিজের ফেসবুক ওয়ালে তুলে ধরেছিলেন দুই মহিলার মধ্যে একজন। তারপর থেকেই ওই ভিডিও ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার নিন্দা শুরু হয় নেটদুনিয়ায়। এরপর স্বতঃপ্রণোদিতভাবেই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ৷ গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷ শুধু বাসই নয়, স্টেশনে বসেও হস্তমৈথুনের অভিযোগ ওঠে ব্যান্ডেল স্টেশনে৷ চলতি মাসেই হাওড়াগামী লোকাল যখন ব্যান্ডেল স্টেশনে দাঁড়ায় তখন মহিলাদের লক্ষ্য করে এক মধ্যবয়স্ক ব্যক্তি কুৎসিত অঙ্গভঙ্গি করতে থাকে। প্রথমে মহিলারা দেখেও কোনও প্রতিবাদ করেননি। এই সময় প্রকাশ্যেই হস্তমৈথুন শুরু করে মধ্য পঞ্চাশের ওই ব্যক্তি। তখনই এক তরুণী নিচে নেমে আসেন। ফেসবুক লাইভ শুরু করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে ধরতে যায়। কিন্তু কোনওক্রমে সে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.