সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্ষের মধ্যেই ভূত! বেআইনিভাবে নোট বদলের অভিযোগে গ্রেফতার খোদ আরবিআই অফিসার। ধৃতকে মাইকেল বেঙ্গালুরু আরবিআই-এর সিনিয়র স্পেশ্যাল অ্যাসিস্ট্যান্ট। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে সিবিআইয়ের বিশেষ দল। গ্রেফতার করা হয়েছে আট জন মধ্যস্থতাকারীকেও।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই আট জন্য মধ্যস্থতাকারী এমন লোকজন খুঁজে আনত। যারা বেহিসেবি ও কালো টাকার নোট বদল করতে চায় যে কোনও মূল্যে। অনৈতিকভাবে এই নোট বদলের জন্য ১৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হত। জানা গিয়েছে, কে মাইকেলের মাধ্যমে গত কয়েকদিনের মধ্যেই দেড় কোটিরও বেশি টাকা অদল-বদল করা হয়েছে।
ফাঁদ পেতেই এই দুর্নীতিচক্র ফাঁস করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ক্রেতা সেজে প্রথমে এক মধ্যস্থতাকারীর কাছে অবৈধভাবে নোট বদলের আর্জি জানানো হয়। তার সূত্র ধরেই বাকিদের গ্রেফতার করা হয়। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই অপারেশনে এখনও পর্যন্ত ৮ মধ্যস্থতাকারীর কাছ থেকে মোট ৯৩ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে।একই সিরিজের প্রচুর ২০০০ টাকার নোট রয়েছে। সিবিআইয়ের অনুমান, আরবিআই কর্তা মাইকেলকে জিজ্ঞাসা করে আরও বড় মাথার সন্ধান মিলতে পারে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ