সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে বিরাট ধস শেয়ার বাজারে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বাজার থেকে উড়ে গেল বিনিয়োগকারীদের ১৪ লক্ষ কোটি টাকা। বুধবার মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই হু হু করে পড়তে থাকে সেনসেক্স (SENSEX) এবং নিফটির (NIFTY)bira সূচক।
বুধবার মধ্যাহ্নভোজের পর বাজার খুলতেই শুরু হয় রক্তক্ষয়। বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্সের সূচক একধাক্কায় নেমে যায় ১১০৯ পয়েন্ট। কয়েক ঘণ্টার মধ্যে ৭৩ হাজার ৫৬৪ পয়েন্ট থেকে সূচক নেমে যায় ৭২ হাজার ৫৫৮ পয়েন্টে। মূলত স্মল ক্যাপ এবং মিড ক্যাপের শেয়ারে ধাক্কা লেগেছে। নিফটিও ৪২২ পয়েন্ট নেমে দাঁড়ায় ২১ হাজার ৯১৩ পয়েন্টে।
[আরও পড়ুন: বছর চারেক আগে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন, জন্মদিনে সিরাজের স্বীকারোক্তি]
কয়েক ঘণ্টায় বাজার থেকে উবে যায় বিনিয়োগকারীদের প্রায় ১৪ লক্ষ কোটি টাকা। এদিন দুপুরে বাজার খোলার আগে ভারতের বাজারে মোট বিনিয়োগের অঙ্কটা ছিল ৩৮৫.৬৪ লক্ষ কোটি টাকা। সেখান থেকে বাজার খোলার পর বিনিয়োগের অঙ্কটা নেমে দাঁড়ায় ৩৭১,৬৯ লক্ষ কোটি টাকা। এদিন প্রায় ২২৩টি সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়।
[আরও পড়ুন: ভবানীপুরের ব্যবসায়ীকে খুনের পর দেহ ট্যাঙ্কে ভরে সিল! হাড়হিম করা হত্যাকাণ্ড নিমতায়]
বাজারে এই বিরাট ধসের কারণ মূলত তেল, গ্যাস, ধাতুর মতো বিভিন্ন সেক্টরের সংস্থাগুলির শেয়ারে পতনের ফলে। যদিও গত কয়েক সপ্তাহ লাগাতার ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেখান থেকে আকস্মিক পতনে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন বিনিয়োগকারীরা।
সর্বশেষ খবর
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে
-
‘তোমার ইমেজটাই নষ্ট করে দেব’, বচ্চনবধূ ঐশ্বর্যকে ‘হুঁশিয়ারি’ বলি পরিচালকের!
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ