সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই ফের উর্ধ্বমুখী সেনসেক্স (Sensex)। সোমবার সকালে বাজার খুলতেই ৭৩ হাজারের গণ্ডি পেরিয়ে গেল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। প্রথমবার ৭৩ হাজারের মাত্রা টপকেছে ভারতের সেনসেক্স। অন্যদিকে, নিফটিও (Nifty) ২২ হাজারের মাত্রা ছাড়িয়ে গিয়েছে প্রথমবার। শুধু ভারত নয়, সোমবার সকাল থেকে চড়চড়িয়ে বেড়েছে এশিয়ার সব দেশের শেয়ারই।
শেয়ার বাজারের নিরিখে এদিন ইতিহাস গড়েছে সেনসেক্স ও নিফটি। সোমবার সকালে বাজার খুলতেই ৭২০.৩৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। তার ফলেই লাফিয়ে ৭৩ হাজারের ঘরে ঢুকে পড়ে সূচক। ৭৩,২৮৮.৭৮ পয়েন্ট পর্যন্ত সেনসেক্স পৌঁছে যায়। দীর্ঘ সময় পর্যন্ত ৭৩ হাজারের উপরেই রয়েছে এদিনের সেনসেক্স।
[আরও পড়ুন: জনতাকে সাহায্য করা দরকার, সেনা সরাতে মালদ্বীপের চাপের মুখেও মানবদরদী ভারত]
সোমবার সবচেয়ে বেশি লাভবান হয়েছেন উইপ্রোর (Wipro) লগ্নিকারীরা। এদিন একধাপে ১১ শতাংশ শেয়ার বেড়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাটির। যদিও গত শুক্রবার বাজার বন্ধের সময়ে যথেষ্ট লোকসানের মুখে পড়তে হয়েছিল তাদের। উইপ্রো ছাড়াও এদিন শেয়ার বাজারে সফল হয়েছে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা। তাছাড়াও জাপান বাদে এশিয়ার সব দেশের সেনসেক্সই সোমবার সকাল থেকে উর্ধ্বমুখী রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক রাজনীতিতে অস্থিরতা তৈরি হচ্ছে সাম্প্রতিককালে। লোহিত সাগরে বাণিজ্যতরী লক্ষ্য করে ইয়েমেনের হাউথি জঙ্গি গোষ্ঠীর হামলা এবং তাদের পালটা দিতে আমেরিকা ও ব্রিটেন সেনার যৌথ প্রত্যাঘাত- সব মিলিয়েই বাড়ছে অস্থিরতা। তেল-সহ নানা জিনিসের দাম বাড়তে চলেছে বলেই অনুমান। সেই জন্যই শেয়ার বাজারে দাপট দেখাচ্ছে অপেক্ষাকৃত স্থিতিশীল এশীয় দেশগুলো।
[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার