সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাই প্রোফাইল সেক্স ব়্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ৷ অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলতে থাকা মধুচক্রের আসরে অভিযান চালিয়ে চার যুগলকে আটক করে পুলিশ৷ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর৷ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার আপত্তিকর অবস্থায় চার পুরুষ ও মহিলাকে গ্রেপ্তার করে ঝাড়খণ্ড৷
[১৭ জন আইপিএসের নামে ভুয়ো অ্যাকাউন্ট, যুবকের কীর্তিতে হতবাক পুলিশ]
পুলিশ সূত্রে খবর, অনলাইনের মাধ্যমে মোটা টাকার বিনিময়ে গ্রহকদের হাই প্রোফাইল মহিলাদের ছবি দেখিয়ে যৌন সম্পর্ক গড়ার প্রস্তাব দেওয়া হত৷ দরদামের পর বলে দেওয়া হত, ঠিকানা৷ অগ্রিম টাকা মিটতেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেত কলেজ পড়ুয়া থেকে গৃহবধূ অথবা উঠতি মডেল৷ পুলিশের নজর এড়াতে জনবহুল এলাকাগুলিকেই টার্গেট করা হত৷ ফ্ল্যাট ভাড়ার নিয়েই চলত যৌন ব্যবসা৷
[এবার বিদেশেও গো-প্রীতি মোদির! রোয়ান্ডার প্রেসিডেন্টকে উপহার ২০০টি গরু]
অভিযোগ, রাজধানীর বৃত্তিশালী এলাকা বৃদ্ধা সেক্টরে প্রায় মাস ছয়েক যাবত ফ্লাট ভাড়া করেন এক ব্যক্তি৷ নতুন প্রতিবেশীর আচার-আচরণ দেখে সন্দেহ হয় আবাসিকদের৷ রাত-দুপুরে ফ্ল্যাটে তরুণ-তরণীদের ঘোরাফেরা করতে দেখে আবাসিকদের সন্দেহ দানা বাধতে শুরু করে৷ আবাসিকদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ৷ পরে, অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় মহিলা ও পুরুষ-সহ আট জনকে গ্রেপ্তার করে পুলিশ৷
[দির দোকান থেকে উদ্ধার দ্বাদশ শ্রেণির পরীক্ষার উত্তরপত্র, চাঞ্চল্য পাটনায়]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত ধনী ও প্রভাবশালীদের টার্গেট করা হত৷ মোবাইল অ্যাপের মধ্যে নামী মডেল থেকে শুরু করে কলেজ পড়ুয়াদের যৌন আবেদনের ছবি পাঠিয়ে প্রভাবিত করা হত৷ বিভিন্ন পার্বণ উপলক্ষে দরাদরিতে বিশেষ ছাড়াও দেওয়া হত বলে পুলিশ সূত্রে খবর৷
[কর্পোরেশনে ঘুরছে মহিলার অতৃপ্ত আত্মা! ওঝা ডেকে চলল পুজোপাঠ]
সর্বশেষ খবর
-
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?
-
‘মানুষ বড় কাঁদছে…’, টিফিনের টাকা দিয়ে নেপালের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে স্কুলের পড়ুয়ারা
-
নিত্যদিন ঝগড়া! স্ত্রীকে ‘খুন’ করে ‘আত্মঘাতী’ স্বামী, চাঞ্চল্য আউশগ্রামে
-
ক্যানসারে আক্রান্ত স্ত্রী, অনুমোদনের পরেও মেলেনি আয়ুষ্মান কার্ড! পুরুলিয়ায় ‘জনতার দরবারে’ অসহায় স্বামী
-
ব্রাজিল ম্যাচ করতে ঢের খরচ, ফেডারেশনের হাতে মাত্র ১১ কোটি! কীভাবে হবে মেগা ম্যাচ?