সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। মুসলিম সম্প্রদায়ের মানুষরা বছরের মধ্যে সবথেকে পবিত্র মাস একেই মনে করে। সারাদিনের উপবাসের পর সন্ধেয় মসজিদে নমাজ পাঠ ও তারপর সবাই মিলে ইফতার পার্টি যোগ দেওয়া। এই একমাস ধরে যেন একটা মিলন উৎসব চলে। কিন্তু, এবার করোনা ভাইরাসের জেরে বদলে গিয়েছে পরিস্থিতি। সংক্রমণ রোখার চেষ্টায় দেশজুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় ফের সরকারের নির্দেশ মেনে চলারই বার্তা দিলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
If we follow govt instructions,we’ll be able to eradicate #COVID19 soon. Holy month of #Ramzan is about to begin.Prayers have to be offered at homes itself&social distancing has to be maintained. By following it,we’ll be able to protect everyone: Shahi Imam of Delhi’s Jama Masjid pic.twitter.com/tjxRihtNLU
Advertisement— ANI (@ANI) April 23, 2020
বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা সরকারি নির্দেশ মেনে চলি তাহলে দ্রুত কোভিড-১৯ (COVID-19) কে সমূলে ধ্বংস করতে পারব। রমজানের পবিত্র মাস শুরু হতে চলেছে। এই সময়ে আমরা বাড়িতে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রার্থনা ও সমস্ত কাজ করব। এই নিয়ম মেনে চললে আমরা সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচাতে পারব।’
[আরও পড়ুন: প্রাণায়াম হারাতে পারে করোনাকে, নিয়মিত অভ্যাসের পরামর্শ কোভিড-১৯ যুদ্ধ জয়ীর ]
এর আগে গত ২৭ মার্চ একটি সাক্ষাৎকারে সৈয়দ আহমেদ বুখারি বলেন, ‘জনসমাগম রুখতে চার-পাঁচদিন আগেই জামা মসজিদের তিনটি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকী তিন-চারজনের বেশি যাতে গেটের বাইরে জমায়েত করতে না পারে তার দিকেও খেয়াল রাখা হচ্ছিল। কিন্তু, তারপরও অনেকে ফোন করে নমাজের বিষয়ে জানতে চাইছেন। তাঁদের আমি বলেছি বাড়িতে থেকেই নমাজ পড়তে। সবাইকে আমি অনুরোধ করছি দল বেঁধে মসজিদে না এসে বাড়িতেই থাকুন। আর সেখানেই জুম্মার নমাজও পড়ুন। এছাড়া আর কোনও উপায় নেই। রমজানের আর বেশি দেরি নেই। তা সত্ত্বেও দেশের রাজধানীতে জারি হওয়া নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করব সবাই বর্তমান সমস্যার কথা মাথায় রেখে কাজ করবেন।’ তাঁর পাশাপাশি গত সপ্তাহে এই একই অনুরোধ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
[আরও পড়ুন: মুসলিম ডেলিভারি বয়ের থেকে খাদ্যসামগ্রী নিতে অস্বীকার, গ্রেপ্তার গৃহস্থ]
সর্বশেষ খবর
-
আমজনতার পকেটে ধাক্কা! ক্যানসারের ওষুধের মূল্যবৃদ্ধিতে ‘হ্যাঁ’ মোদি সরকারের
-
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!
-
‘ট্রাম্প না থাকলে সম্ভবই হত না’, আমেরিকায় বিশ্বকাপ বিতর্ক নিয়ে আজব সাফাই ফিফা প্রেসিডেন্টের
-
রাস্তায় সরকারি বাস বাড়ানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে সুভাষ চক্রবর্তীকে মনে করলেন অর্জুন
-
এখনই সরাসরি যোগ নয়, কংগ্রেসের সঙ্গে সর্বস্তরে জোট চান মমতা