সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিদ আফ্রিদির ফ্যান। তাই নাকি পাকিস্তানের জার্সি গায়েই মাঠে নেমে পড়েছিলেন! তাই এবার দেশদ্রোহীতার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হতে চলেছে ভারতীয় এই যুবকের।
নাম রিপন চৌধুরী। বাড়ি অসমের হাইলাকান্দিতে। কয়েকদিন আগে জেলা ক্রীড়া সংস্থার হয়ে ক্রিকেট খেলতে মাঠে নেমেছিলেন । কিন্তু গায়ে ছিল জেলা ক্রীড়া সংস্থার বদলে পাকিস্তানের জার্সি। কারণ, রিপন নাকি পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির ভক্ত। ব্যস, ভারতীয় যুব মোর্চার রক্তচক্ষুর সম্মুখীন হতে হল এই যুবককে। থানায় অভিযোগ দায়ের করা হয় রিপনের নামে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার ১২০বি সেকশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
কিছুদিন আগে বিরাট কোহলির ভক্ত হওয়ার হিসাব চোকাতে হয়েছিল এক পাকিস্তানিকে। গত ফেব্রুয়ারি মাসে বিরাট কোহলির ভক্ত হওয়ার কারণে ১০ বছরের কারাদণ্ড হয় উমর দরাজ নামে এক পাকিস্তানির। লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামে বাড়ি উমরের। তাঁর অপরাধ ছিল, তিনি তাঁর বাড়ির ছাদে ভারতের তিরঙ্গা তুলেছিলেন। উত্তরে জানিয়েছিলেন, তিনি নাকি বিরাট কোহলির ভক্ত। যদিও পরে জামিনে মুক্তি পান উমর।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক