সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে কংগ্রেস-আরজেডির সঙ্গে মহাজোট থেকে বেরিয়ে এসেছে জেডি(ইউ)। বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন নীতীশ কুমার। কিন্তু, দলের এই সিদ্ধান্তে তিনি যে খুশি নন, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব। দিন কয়েক আগে টুইটারে জেডি(ইউ)-র মহাজোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন তিনি। আর এবার জেডি(ইউ) থেকে বেরিয়ে শরদ যাদব নতুন দল তৈরি করতে পারেন বলে ইঙ্গিত মিলল। শরদ যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় বার্মার জানিয়েছেন, পুরানো সঙ্গীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন শরদ যাদব। নতুন দল গঠন-সহ বিভিন্ন বিকল্পের কখা ভাবা হচ্ছে। যদিও শরদ যাদবের নতুন দল গড়ার সম্ভাবনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জেডি(ইউ)-র সাধারণ সম্পাদক কেসি ত্যাগী।
[‘ডিজিটাল’ হচ্ছে বাবা রামদেবের পতঞ্জলি, বিক্রি বাড়াতে ফেসবুক-গুগলের সঙ্গে গাঁটছড়া]
বস্তুত, নীতীশ কুমার জেডি(ইউ)-র সভাপতি হওয়ার পর থেকে দলে কোণঠাসা হয়ে পড়েছেন শরদ যাদব। তাই মনঃপূত না হওয়া সত্ত্বেও, মহাজোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত মেনে নিতে কার্যত বাধ্য হন তিনি। যদিও টুইটারে নিজের অসন্তোষের কথা জানিয়েছিলেন জেডি(ইউ)-র এই প্রবীণ নেতা। এই প্রেক্ষাপটে এবার তলে তলে শরদ যাদব জেডি(ইউ) ছাড়ার তোড়জোড় শুরু করেছেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, বুধবার জেডি(ইউ)-র বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন শরদ যাদব। বৈঠকে দলের বেশ কয়েকজন সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির নেতা বিজয় বার্মারের দাবি, বৈঠকে শরদ যাদব স্পষ্ট জানিয়েছেন, ধর্মনিরপেক্ষ জোটের সঙ্গে থাকবেন তিনি। কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ ও সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে তাঁর কথা হয়েছে। এদিকে, আগামী ১৭ আগস্ট একটি বৈঠক ডেকেছেন শরদ যাদব। বৈঠকে বিভিন্ন বিরোধী দলের নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। সবমিলিয়ে শরদ যাদবের নতুন রাজনৈতিক দল গঠনকে ঘিরে জল্পনা বাড়ছে বিহারের রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, আগামী ১৯ আগস্ট পাটনায় জেডি(ইউ)-র ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠকের আগে বা পরে নিজের ভবিষ্যত রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন শরদ যাদব।
[মার্কিন নেভি সিলসের কায়দায় দুজানাকে খতমের ছক কষে যৌথবাহিনী]
যদিও শরদ যাদবের নতুন দল গড়ার জল্পনাকে বিশেষ আমল দিতে নারাজ জেডি(ইউ)। বিষয়টি নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলের অন্যতম সাধারণ সম্পাদক কে সি ত্যাগী। তিনি বলেন, দলের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করলেও, এর প্রতিবাদ করছেন বলে কোনও মন্তব্য করেননি শরদ যাদব। তাছাড়াও দুর্নীতি ইস্যুতে লালুর সঙ্গ ছেড়েছিলেন তিনি। তাই এখন কীভাবে লালুর সঙ্গে যেতে পারেন?
[ধর্ষিতার মূত্রপান করার নিদান পঞ্চায়েতের, অপমানে আত্মঘাতী অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
‘প্রভু কারও অহংকার সয় না’, রথের দিনই ‘ধাম’ বিতর্কে মমতাকে বিঁধলেন জগন্নাথ দয়িতাপতি
-
‘রামজন্মভূমি থেকে বলছি, আমির খানকে খুন করলেই ৫ কোটি পুরস্কার’! ঘোষণা ধর্মগুরু জগৎগুরুর
-
‘হরমুজগামী জাহাজে ভারতীয়দের নেবেন না’, নাবিকদের বাঁচাতে বড় নির্দেশ কেন্দ্রের
-
আর্জেন্টিনার জয়ে বাংলাদেশের অলিগলিতে উৎসব, চট্টগ্রামে খেলা দেখতে গিয়ে রক্তাক্ত তরুণ
-
‘কিছু জেলা যেন বাংলাদেশ’, খুঁটিপুজোয় গিয়ে রাজ্যে মৌলবাদের বারবাড়ন্ত নিয়ে উদ্বেগ শমীকের