সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারে লক্ষ্মীর কৃপা শেয়ার বাজারে। নিফটি এবং সেনসেক্স দুইই ছুটছে উপরের দিকে। ১৪ মাস পরে নিফটি পৌঁছে গেল নিজের সর্বকালীন উচ্চতায়। ও দিকে সেনসেক্সও অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে। ঠিক কত পয়েন্টে পৌঁছেছে নিফটি ও সেনসেক্স?
এদিন সকাল নটা বেজে ২৫ মিনিট নাগাদ বাজারের শুরুতেই ২২৪.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছেছে ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে। স্বভাবতই খুশির হাওয়া শেয়ারবাজারে। কোন কোন সংস্থার শেয়ার বাড়ল এবং কমল?
গতকাল নিফটিতে ৩২০ পয়েন্টের উত্থানের সঙ্গে সঙ্গে বাজারে গতি আসে। এদিন সেই ধারাবাহিকতা বজায় থাকে। সেনসেক্স ও নিফটির পাশাপাশি শেয়ার বাজারের একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে। নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে। যদিও নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি রিয়েলটি, নিফটি আইটি-র মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। বৃহস্পতিবার বাজারে বৃদ্ধির আবহেও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?