সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিসিটিভি ফুটেজ দেখে শিউরে উঠেছিলেন সকলে৷ রাজধানীর রাস্তায় প্রকাশ্য দিবালোকে এক যুবতীকে ছুরিকাঘাত করে চলেছে এক যুবক৷ ক্রমাগত ২২ বার ছুরির আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দিল্লির করুণা৷ প্রত্যক্ষদর্শীরা কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য৷ দিল্লির অমানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে৷ প্রশ্ন আরও ছিল, কেন এই নৃশংসতা?
পুলিশের জেরায় সেই প্রশ্নের উত্তর দিল অভিযুক্ত সুরিন্দর সিং৷ তার দাবি, করুণার বিদ্রুপই তাঁর মৃত্যুর জন্য দায়ী৷ সুরিন্দরের কথায়, গত চার বছর ধরে করুণার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার৷ গত বছর তা প্রায় বিচ্ছেদের দোরগোড়ায় চলে এসেছিল৷ পরে অবশ্য মিটমাট হয়ে যায়৷
করুণার ফেসবুক প্রোফাইলও রোজ চেক করত সুরিন্দর৷ আদিত্য নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই কাজ করত সে৷ সেই কাজ করতে গিয়েই সে দেখে, মোহিত নামে এক যুবককে নিজের আপত্তিকর ছবি পাঠিয়েছে করুণা৷ দু’জনের মধ্যে হওয়া কথোপকথনেও নাকি ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত পায় সে৷ করুণার কাছে এই বিষয়ে জানতে চাইলে, উল্টে সুরিন্দরের গোয়েন্দাগিরির জন্য তাকেই কথা শোনায় করুণা৷
বিষয়টি মিটমাট করার অজুহাতে করুণাকে জিটিবি মেট্রো স্টেশনে ডাকে সুরিন্দর৷ সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে৷ সুরিন্দরের দাবি, প্রথমে করুণার ব্যাগে ছুরিকাঘাত করেছিল সে৷ কিন্তু, করুণা ভয় পাওয়ার বদলে উল্টে তাকেই বিদ্রুপ করেন ছুরি মারার অক্ষমতা নিয়ে৷ এই রাগেই দিকবিদিক শূন্য হয়ে করুণাকে ক্রমাগত ছুরিকাঘাত করতে থাকে সুরিন্দর৷ আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে সে৷ খুনের মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের
-
বাতিল নিয়োগ! ‘চাইলে বিয়ে ভাঙতে পারো’, চাকরি হারানোর আশঙ্কায় স্ত্রীকে বললেন ঝাড়খণ্ডের যুবক
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন