সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মোহন ভাগবতের নাম বিবেচনা করে দেখা হোক। এমনটাই দাবি জানিয়েছে শিব সেনা। সোমবার শিব সেনার নেতা ও সাংসদ সঞ্জয় রাওয়াত বলেন, ‘হিন্দু রাষ্ট্রের’ স্বপ্ন পূরণ করতে হলে সরসংঘচালক মোহন ভাগবতকেই রাষ্ট্রপতি পদে বসাতে হবে। তিনি জানান, “দেশের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী। উত্তরপ্রদেশেও একজন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী রয়েছেন। তাই এবার ‘হিন্দু রাষ্ট্রের’ স্বপ্ন পূরণ করতে মোহন ভাগবতকে রাষ্ট্রপতি করা হোক।”
[‘বিপদ বুঝলে আগেই পাকিস্তানে পরমাণু হামলা চালাবে ভারত’]
সম্প্রতি, শিব সেনার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে বিজেপি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরেকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গিয়েছে। তবে খবরটির বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছেন শিব সেনার অন্যান্য নেতারা। ২০১৪ লোকসভা নির্বাচনের পর থেকেই সেনা-বিজেপি সম্পর্কে ভাঙনের সূত্রপাত হয়। কিছুদিন আগে বৃহণ্মুম্বই পুরসভা নির্বাচনে দু’দলই আলাদা ভাবে লড়াইয়ে নেমেছিল। উত্তরপ্রদেশ ও মণিপুরে নির্বাচন জিতে এবার পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে মনোনীত করার দিকে আরও এগিয়ে গেল বিজেপি। শিব সেনার সমর্থন পেলে সেক্ষেত্রে আরও এগিয়ে যাবে দলটি। তবে বিজেপির পছন্দ হিসেবে উঠে আসছে প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবানীর নামও। যদিও এখনও পর্যন্ত শিব সেনা দলীয়ভাবে রাওয়াতের এ বক্তব্যের পক্ষে কোনও বিবৃতি প্রকাশ করেনি।
[যুব বিশ্বকাপের ফাইনাল পেল যুবভারতীই]
সর্বশেষ খবর
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে বড়সড় দুর্নীতি, ইস্তফা দিলেন ইউরোপের ছোট্ট দেশের প্রতিরক্ষামন্ত্রী