সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচ্ছন্নতার নিরিখে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিকিম৷ সম্প্রতি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের তরফ থেকে দেশের ২৬টি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উপর এক সমীক্ষা চালানো হয়েছিল৷ আর সেই সমীক্ষাতেই জানা গিয়েছে পরিচ্ছন্নতার নিরিখে সিকিম সবচেয়ে এগিয়ে৷ ১০০-র মাপকাঠিতে ৯৮.২ নম্বর পেয়ে যেখানে প্রথম স্থানে রয়েছে সিকিম, সেখানে ৯৬.৪ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল৷
পরিচ্ছন্নতার নিরিখে যখন সিকিম এবং কেরল একে অপরকে কড়া টক্কর দিচ্ছে, সেখানে অপরিচ্ছন্নতার নিরিখে যেন সবচেয়ে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড! এর পাশাপাশি, ছত্তিশগড়, তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক এবং জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিও পরিচ্ছন্নতার দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে৷
নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত মাঝামাঝি ফল করেছে সমীক্ষায়৷ তার স্থান ১৪৷
বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ফলাফল প্রকাশ করে জানিয়েছেন, “২০১৫ সালের মে ও জুন মাসে চালানো হয়েছিল এই সমীক্ষা৷ মধ্যবর্তী সময়ে এই অঞ্চলগুলিতে মানুষ পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হয়েছে বলে মনে করি৷”
প্রসঙ্গত, গত বছর ৩,৭৮৮ টি গ্রামের ৭৩,১৭৬ টি পরিবারের উপর সমীক্ষা চালানো হয়েছিল৷ প্রতি বাড়িতে শৌচাগার আছে কিনা সেই পরিসংখ্যানের উপর নির্ভর করে সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অ্যাকাউন্টে মাত্র ৩ টাকা, রাম মন্দিরে অনুদানের চেক ৪ কোটির! এবার ফাঁস নয়া কেলেঙ্কারি
-
ঝুলছে শুধুই দেওয়াল, জলের তলায় ক্লাসঘর! গঙ্গার রোষে বিপন্ন মালদহের একাধিক স্কুল
-
টানা বৃষ্টিতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত বাঁকুড়ার ৩, ঘুমন্ত অবস্থায় করুণ পরিণতি!
-
৪০০ মিটার এক পায়ে লাফাতে লাফাতে স্কুলে, প্রশাসনের কাছে কী আর্জি ৭ বছরের খুদের? দেখুন ভিডিও
-
জলবায়ু ক্ষতিপূরণের দাবি করেও ব্যাকফুটে! দুর্যোগে দ্রুত পাশে দাঁড়ানোয় ভারতকে ধন্যবাদ নেপালের