সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহতকের নৃশংস ধর্ষণের স্মৃতি এখনও টাটকা মানুষের মনে৷ এর মধ্যেই ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে৷ এবার ২৬ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় ওই যুবতীকে৷ এক বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছিলেন তিনি৷
[সুপ্রিম কোর্টে তিরস্কৃত কারনান]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী সিকিমের বাসিন্দা৷ বর্তমানে থাকতেন দিল্লিতে৷ কনৌট প্লেসে শনিবার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি৷ সন্ধে সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত সিনেমা দেখেন দু’জনে৷ এরপর দু’জনে মাঝরাত পর্যন্ত খাওয়া-দাওয়া করেন৷ বন্ধুর সঙ্গেই গুরুগ্রামে ফেরেন নিজের বাড়িতে৷ হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি৷ তখনই তিন যুবক আচমকা তাঁকে জোর করে একটি সুইফট ডিজায়ার গাড়িতে তুলে নেয়৷ চলন্ত গাড়িতেই যুবতীকে তিন জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ভোর সাড়ে ছ’টা নাগাদ নজফগড়ের কাছাকাছি এলাকায় তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিন জন৷
পুলিশকে যুবতী জানান, তিনজন মিলে প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁকে নিগ্রহ করে৷ একজন তাঁকে মেরে ফেলার কথাও বলেছিল৷ কিন্তু তিনি তাদের কাছে প্রাণভিক্ষা চান৷ তখন তাঁকে এক নির্জন স্থানে ছেড়ে দেওয়া হয়৷ এক বাইক আরোহীর সাহায্যে কোনওরকমে তিনি নজফগড় টোলে পৌঁছান৷ সেখান থেকেই পুলিশে ফোন করেন৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে৷ যুবতীর পুরো বয়ান নেওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়৷ মহিলার বয়ানের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷
[‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’]
প্রসঙ্গত, দিল্লির এই ঘটনা ফের উসকে দিল ক’দিন আগেই ঘটে যাওয়া রোহতকের নৃশংস ধর্ষণের স্মৃতি৷ ৯ মে এই ঘটনা ঘটলেও তার কিছুদিন পর রোহতকের আইএমটি এলাকার খালি প্লট থেকে থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ পুলিশ জানায়, দুষ্কৃতীরা গণধর্ষণের পর আক্রান্ত মহিলার গোপনাঙ্গে ধারাল অস্ত্র ঢুকিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷ শুধু তাই নয়, মহিলার মুখের উপর দিয়ে এমনভাবে গাড়ি চালিয়ে দিয়েছে, যাতে মৃতদেহ শনাক্ত করতেও পুলিশকে বেগ পেতে হয়৷
দিল্লির ঘটনায় অবশ্য কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন সিকিমের এই যুবতী৷ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) সুমিত কুহার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ যুবতীর বক্তব্যের ভিত্তিতে এক ব্যক্তির নামও সামনে এসেছে৷ দীপক নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ এই সূত্র ধরেই খুব শিগগিরিই বাকিদের খোঁজও মিলবে বলে আশাবাদী পুলিশ৷
[মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক