সোমনাথ রায়, নয়াদিল্লি: SIR বিরোধী আন্দোলন বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতে। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জরুরি বৈঠক করতে গেলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সকালে ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে ১০ সদস্যের দল কমিশনের দপ্তরে গেল বৈঠক করতে।
গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার দিল্লির বুকে SIR বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেজন্য ১০ সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ দেন তাঁদের। ১০ জনের এই দলে রয়েছেন ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রকাশ চিক বরাইক, সাজদা আহমেদ, মমতাবালা ঠাকুর, প্রতিমা মণ্ডল, সাকেত গোখলে।
প্রাথমিকভাবে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১০ জন নয় মাত্র ৫ জন তৃণমূল সাংসদ আজকের বৈঠকে যোগ দিতে পারবেন। যদিও তৃণমূল স্পষ্ট জানিয়ে দেয়, ১০ সাংসদই দেখা করতে যাবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেন, “যদি নির্বাচন কমিশনার সত্যিই স্বচ্ছ্ব হয়, তাহলে মাত্র ১০ জন সাংসদকে ভয় কীসের? খোলাখুলি বৈঠক করুন না। আমাদের কাছে পাঁচটা প্রশ্ন রয়েছে। লাইভ টেলিকাস্টে এই সোজাসাপ্টা পাঁচ প্রশ্নের জবাব দিন।” শেষে তৃণমূলের চাপে মাথা নোয়াই কমিশন। ১০ জন সাংসদকে দেখা করার অনুমতি দেওয়া হয়।
সংঘাতের আরও একটা জায়গা আছে। অভিষেক চ্যালেঞ্জের সুরে সোশাল মিডিয়ায় বলেন, কমিশন যদি স্বচ্ছ্ব হয় তাহলে ওই বৈঠকের লাইভ টেলিকাস্ট হোক। তিনি বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।” যদিও লাইভ টেলিকাস্টের দাবি মানা হয়নি কমিশনের তরফে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?