সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৌবাহিনীদের মধ্যে গণ্য করা হয় ভারতীয় নৌসেনাকে৷ দেশের জলসীমা সুরক্ষিত রাখতে নৌসেনায় আছে বিমানবাহী রণতরী, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, মিসাইল বোট, নিউক্লিয়ার সাবমেরিন৷ এছাড়াও অন্যান্য জাহাজ৷ প্রতিদিন এই বিশাল রণতরীগুলি ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি৷ যা বিপুল দূষণের কারণ হয়ে দাঁড়ায়৷ এই বিষয়টি নজরে রেখে এবার ভারতীয় নৌসেনা সৌরশক্তির ব্যবহার শুরু করেছে৷ এবার সৌরবিদ্যুতে আলোকিত হবে নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সর্বেক্ষক৷ জাহাজটিতে ১৮টি সোলার প্যানেল বসানো হয়েছে৷ ৩০০ ওয়াটের ওই প্যানেলগুলি ৫.৪ কিলোওয়াট বিদ্যুত তৈরি করতে সক্ষম৷ এর দ্বারা যুদ্ধজাহাজটির আলো ও শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রগুলি চালিত হবে৷
(আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!)
আইএনএস সর্বেক্ষক-এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন রাজেশ বারগতি জানিয়েছেন, সোলার প্যানেলগুলি বসাতে প্রায় ছয়মাস সময় লেগেছে৷ এবার থেকে জাহাজটি আলোকিত হবে সৌরবিদ্যুতে৷ তিনি আরও জানান সামুদ্রিক পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেলগুলিকে বিশেষ ভাবে তৈরি করা হয়েছ৷ সমুদ্রের লবনাক্ত জলে যাতে প্যানেলগুলিতে জং না ধরে, তার জন্য বিশেষ ধরনের সামগ্রী ব্যবহার করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে৷ দক্ষিণ চিন সাগরে ক্রমবর্ধমান চিনা আগ্রাসনে ও ভারত মহাসাগরে চিনা জঙ্গিজাহাজের আনাগোনায় অশনি সংকেত দেখছে দিল্লি৷ তাই সাগরপথে নিজের আধিপত্য ও সীমা সুরক্ষিত রাখতে ভারতীয় নৌসেনাকে তৈরি করা হচ্ছে৷
ভারত ও আমেরিকাকে জবাব দিতে অত্যাধুনিক মিসাইল বানাচ্ছে চিন
চিন-পাকিস্তান আঁতাত রুখতে মোদির সঙ্গেই গাঁটছড়া ট্রাম্পের!
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার