Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের

যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধু মাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২০, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২০, ১৬:৫৭

options
link
আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ছয় বছর ধরে মামলাধীন রাম মন্দির সমস্যার সমাধান পারস্পরিক আলোচনার মাধ্যমে করার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ফাইল করা একটি পিটিশনের শুনানির পর সর্বোচ্চ আদালত জানায় যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হয় শুধু মাত্র তখনই আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে৷

স্বামীর পিটিশনের শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহরের ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু রাম জন্মভূমি বিতর্ক অত্যাধিক ধর্মীয় স্পর্শকাতর বিষয়৷ তাই দুই সম্প্রদায়ের আবেগের কথা মাথায় রেখে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করাই শ্রেয়৷ এ বিষয়ে পরবর্তী শুনানি ৩১ মার্চ হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত৷

মামলাটির শুনানি চলাকালীন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন যে বহুবার আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের চেষ্টা করা হয়েছে৷ তবে প্রতিবার তা বিফল হয়৷ তাঁর বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে আরও একপ্রস্থ আলোচনার পরামর্শ দিয়েছে৷ এছাড়া, দু’পক্ষ চাইলে, কোর্ট একজন মধ্যস্থতাকারীকে নিযুক্ত করে দিতে পারে বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত৷

[ভারতে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ, সতর্কবার্তা বাংলাদেশের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.