সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার জন্য মুসলিম বন্ধুরা খুন করেছে ছেলেকে। রাজধানী দিল্লিতে এক ১৪ বছরের কিশোরের খুনের ঘটনায় মায়ের অভিযোগে ছড়াল চাঞ্চল্য। গত মাসে যোগেশ কুমার নামে নাবালকের মৃতদেহ উদ্ধার হয় নয়াদিল্লি রেলস্টেশনের কাছে। ক্ষত-বিক্ষত শরীর, মুখে-চোখে একাধিক আঘাতের চিহ্ন জানান দিচ্ছিল রহস্য রয়েছে এই খুনের পিছনে। কিন্তু গোটা ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পুলিশ প্রশাসন। কারণ সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই রহস্যের সমাধান করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।
[অমরনাথ হামলার সাহসী চালক সেলিমকে ৫ লক্ষ টাকা পুরস্কার সোনুর]
এমনকী ময়নাতদন্তের সময়ও হাসপাতাল জানায়, ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিলে ওই কিশোরের উপর। মৃত কিশোরের মা সীমাদেবীর বিস্ফোরক অভিযোগেই সরগরম রাজধানী। তাঁর অভিযোগ, মুসলিম বন্ধুরাই নাকি গণপিটুনিতে মেরে ফেলেছে ছেলেকে। শুধু তাই নয়, যোগেশকে অপহরণ করে মুক্তিপণের টাকাও চায় তারা। ফোনে ছেলের সন্ত্রস্ত আর্তনাদও শুনতে পান ওই মহিলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওই অসহায় মা জানিয়েছেন, ২৩ জুন তাঁর কাছে ছেলের বন্ধু আরিফের একটি ফোন আসে। অভিযোগ, আরিফ, তার কিছু বন্ধু এবং ফতিমা নামে একট কিশোরী যোগেশকে আটকে রেখে তাঁর কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ চায়। টাকা না দিলে ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা। তার ঠিক পরদিনই যোগেশের মৃতদেহ উদ্ধার হয়। দিল্লির মিতনগরের বাসিন্দা যোগেশ মায়ের চিকিৎসার খরচ জোগাতে কাজ করত বলে জানা গিয়েছে।
[মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ, দিলীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের]
পেশায় পরিচারিকা যোগেশের মায়ের অভিযোগ, মুসলিম বলেই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। চিকিৎসকদের বক্তব্য, ময়নাতদন্তেই পরিষ্কার বোঝা যাচ্ছে গণপটুনিতেই মৃত্যু হয়েছে ওই কিশোরের। মৃতদেহ উদ্ধারের জায়গায় বেশ কিছু ভাঙা কাচের বোতল, পাথর এবং কিছু ইট পাওয়া গিয়েছে। সেই দিয়েই সম্ভবত থেঁতলে দেওয়া হয়েছে যোগেশের মাথা। কিন্তু প্রায় এক মাস হতে চলল, পুলিশ এখনও নির্বিকার। চোখের সামনে সব প্রমাণ থাকলেও অভিযুক্তদের ধরার কোনওরকম চেষ্টা নাকি করছে না তারা, অভিযোগ মৃত কিশোরের মায়ের।
সর্বশেষ খবর
-
মহিলার পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ায় খুন! প্রেমিককে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের
-
ধ্বংসই লক্ষ্য! ইরানকে ‘শিক্ষা দিতে’ মধ্যপ্রাচ্যে ২০ মার্কিন ‘জলদানব’, পালটা জবাব তেহরানের
-
যেন সিনেমার স্ক্রিপ্ট, হাসপাতালে মেলে নিখোঁজের দেহ! শেষকৃত্যের আগে ঘরে ফিরলেন সেই ‘মৃত’ যুবক
-
লক্ষ্য স্থির হয়ে গিয়েছিল ১৩ মাস আগেই, স্পেন ফাইনালে উঠতেই ভাইরাল পেদ্রির পুরনো পোস্ট
-
সকালে নিখোঁজ! দুপুরে ভাইবোনের দেহ উদ্ধার পুকুরে, ক্যানিংয়ে মর্মান্তিক মৃত্যু বালক-বালিকার